বনধে মিশ্র প্রভাব জলপাইগুড়িতে, গ্রেফতার ২১

বনধে মিশ্র প্রভাব জলপাইগুড়িতে, গ্রেফতার ২১

কেন্দ্র সরকারের বিরুদ্ধে শ্রমিক সংগঠনের ডাকা সাধারন ধর্মঘটে মিশ্র প্রভাব পড়ল জলপাইগুড়িতে। ২১ জন বনধ সমর্থকদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বনধে মিশ্র প্রভাব জলপাইগুড়িতে, গ্রেফতার ২১

সকাল থেকে জলপাইগুড়ি বাস ডিপো, পোস্ট অফিস মোড়, আদালতের সামনে বনধ সমর্থকরা মিছিল করে সমস্ত সরকারি অফিস খোলা বন্ধ রাখার জন্য তারা বলেন।

এই প্রতিবাদ করতে গেলে পুলিশ বনধ সমর্থকদের আটক করে। সাধারণ ধর্মঘটকে স্কুল, ও কলেজ খোলা থাকলে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম।

এদিন সকালে বনধ সমর্থ
কদের বাঁধা উপেক্ষা করেই মাথায় হেলমেট পরে বাস চালান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের চালকরা। বাস চালকদের হেলমেট পরে গাড়ি চালানোকে কেন্দ্র করে ক্ষোভ উগড়ে দেন বনধ সমর্থকরা।হেলমেট খুলে বাস চালানোর দাবি জানিয়ে বিক্ষোভে ফেটে পড়ে । ঘটনা স্থলে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্বাভাবিক ভাবেই চলছে। এই বনধে কয়েকজন বনধ সমর্থকদের দেখা মিলেছে। বনধ মোকাবিলায় জেলা জুড়েই পুলিশি কড়া ব্যবস্থা ছিল। এদিন জেলা আদালতে বিচারকরা ঢুকতে গেলে বনধ সমর্থকরা বাঁধা দেন। পুলিশ বিচারকদের আদালতে ঢোকানোর ব্যবস্থা করেন।এরপর পুলিশের সাথে বচসা বাধে বনধ সমর্থকদের মধ্যে। জলপাইগুড়ির ডিএসপি প্রদীপ সরকার, ও আইসি কোতয়ালি বিশ্বাশ্রয় সরকার বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন।

আদালতের কর্মীদের পুলিশি নিরাপত্তা দিয়ে ঢোকানোর ব্যবস্থা করেন। আদালতের বিচারকদের হাত জোড় করে আদালতে যেতে বারন করেন বনধ সমর্থকরা। সিপিএমের ও কংগ্রেসের কর্মীরা যেতে বাধাদান করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এরপরই পুলিশ আদালতে বিচারকদের ভিতরে নিয়ে যায়।

অন্যদিকে জলপাইগুড়ি আদালতে বিজেপি সমর্থিত আইনজীবীরা ঢুকতে গেলে বাঁধা দেয়। বনধ সমর্থকদের সাথে হাতাহাতি বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ছুটে আসে পুলিশ। পুলিশের সাহায্যে আদালতে ঢুকলেন বিজেপির আইনজীবীরা।বিজেপি আইনজীবী সৌহার্দ্য সরকার বলেন, আমি আজ আদালতে ঢুকতে যাচ্ছিলাম আমাকে বনধ সমর্থকরা ঢুকতে বাঁধা দেয়। এরপর বিজেপির আইনজীবীদের পুলিশ প্রহরা দিয়ে আদালতে ঢোকানোর ব্যবস্থা করেন।
কোন বড় ধরনের ঘটনা ঘটে নি বলে জানিয়েছেন পুলিশ সুপার অভিষেক মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+