হোয়্যাটস অ্যাপ মনোনয়ন জমা দেওয়া ৫ প্রার্থী জয়ী ভাঙড়ে, জানুন এলাকার গণনার পরিস্থিতি
হোয়্যাটস অ্যাপ মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা এগিয়ে ভাঙড়ে, জানুন এলাকার গণনার পরিস্থিতি
পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই খবরের শিনেরামে ছিল ভাঙড়। রাজনৈতিক অশান্তি , সংঘর্ষ ও রাজনৈতিক মৃত্যু ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একই সঙ্গে আরাবুলের গ্রেফতারি এই এলাকার রাজনৈতিক চিত্রে নতুন রঙ যোগ করে। পঞ্চায়েত নির্বাচনের সময়েও এখানে অশান্তি কম হয়নি। আজ সেখানে ভোট গণনা। গণনায় প্রাথমিকভাবে এগিয়ে নির্দলদের কয়েকজন।

ভোট গণনার শুরুতে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের ৯টি আসনের মধ্যে ৫ টিতে জয়ী হন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীরা। প্রথম থেকেই এখানে এই ৫ প্রার্থী জয়ী হন। এই প্রার্থীরা হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দেন। তবে , গণনাকেন্দ্রে নির্দল এজেন্টদের দেখা যায়নি। শোনা গিয়েছে, চরম আতঙ্ক ও ভয়ের পরিস্থিতিতে তাঁরা গণনাকেন্দ্রে আসেননি। এদিকে, এই নির্দল প্রার্থীদের বিরুদ্ধে মাওবাদীয়ের যোগের খবর রয়েছে, বলে অভিযোগ তৃণমূলের।
প্রসঙ্গত, ১৪ মে পঞ্চায়েত নির্বাচনের দিন চরম উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। সেদিন, বেলার দিকে উত্তর গাজিপুরে 'জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি'র সঙ্গে তৃণমূলের সংঘর্ষ বাধে। দু'পক্ষের অন্তত ১৩ জন জখম হয়। এদিকে, বুথ দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তীব্র উত্তেজনা ঠেকাতে এলাকায় ঢোকে বিশাল পুলিশ বাহিনী। ৩ জন রাজনৈতিক কর্মী সেদিন নিখোঁজ হন বলেও খবর মেলে। পাশপাশি ,পোলেরআইট-২ গ্রাম পঞ্চায়েত আসনে কমিটির প্রার্থী এনতাজুল মোল্লাকে তৃণমূলের লোকজন তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলেও সেদিন অভিযোগ উঠেছিল।












Click it and Unblock the Notifications