ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে কতটা প্রস্তুত লালবাজার
পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই রাজ্যের বিভিন্ন অংশে যতটা রাজনৈতিক তৎপরতা বেড়েছে, ততটাই তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধ পরিকর পুলিশ প্রশাসনও। এ
পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই রাজ্যের বিভিন্ন অংশে যতটা রাজনৈতিক তৎপরতা বেড়েছে, ততটাই তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধ পরিকর পুলিশ প্রশাসনও। এবার কলকাতার কাছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ৪ টি পঞ্চায়েতে নির্বাচন হতে চলেছে। আর সেখানে কড়া নিরাত্তা দিতে প্রস্তুত লালবাজার।

বহুদিন ধরেই নান রাজনৈতিক কারণে শিরোনামে জায়গা করে নেয় ভাঙড়। সাম্প্রতিককালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বহুবার উত্তেজনা ছড়িয়েছে এখানে। তাই তৃণমূলমন্ত্রী রেজ্জাক মোল্লা ও তৃণমূল নেতা আরাবুল হোসেনর জায়গা ভাঙড় নিয়ে বিশেষভাবে সতর্ক প্রশাসন। সেখানের নিরাপত্তা বাড়াতে , কলকাতা লেদার কমপ্লেক্স থানার আধিকারিকদের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার কয়েকজন প্রশাসনিক কর্তার বৈঠক হয়েছে ইতিমধ্যেই।
লালবাজার সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের কয়েকদিন আগে থেকেই ভাঙড় ১ ব্লকের ওই চারটি পঞ্চায়েতে পুলিশি ব্যবস্থা রাখা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্যাফ ও কমব্যাট-এর মতো কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ও র্যাফকেও ভোটের কাজে লাগানো হতে পারে। ভোটের কয়েকদিন আগে থেকে কলকাতা লেদার কমপ্লেক্স এলাকা জুড়ে টহল দিতে পারে বিশেষ বাহিনী। যদিও কত সংখ্যক পুলিশ সেখানে পাহাড়া দেবে সেই সংখ্যাটি এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications