Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বছর শেষে ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গুলি

বছর শেষের সপ্তাহে ফের একবার জ্বলে উঠল ভাঙড়। পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে অশান্তি বছরের শেষ সপ্তাহে ফের প্রকাশ্যে চলে এল।

বছর শেষের সপ্তাহে ফের একবার জ্বলে উঠল ভাঙড়। পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে অশান্তি বছরের শেষ সপ্তাহে ফের প্রকাশ্যে চলে এল। ভূমি ও ভূমি রক্ষা আন্দোলনকারীদের মিছিলে চলল বোমা, গুলি। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অভিযোগ পাল্টা অভিযোগে শাসক ও বিরোধী শিবিরের নেতৃত্ব।

বছর শেষে ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গুলি

বছর শেষে ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গুলি

বছর শেষে ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গুলি

ঘটনা হল, নতুন বছরের শুরুতেই পাওয়ার গ্রিড নিয়ে কলকাতায় সভা রয়েছে আন্দোলনকারীদের। ৪ জানুয়ারির সেই সভার আগে বেশ কিছুদিন হল গ্রামে ঘুরে ছোট ছোট সভা করছেন তাঁরা। এদিন বাইক মিছিল ছিল আন্দোলনকারীদের। সেই মিছিল নতুনহাট থেকে শুরু হয়ে লাউহাটি, শিখরপুর, বৈদিক ভিলেজ, পোলেরহাট, শ্যামনগর হয়ে ফের নতুনহাটে এসে শেষ হওয়ার কথা ছিল।

এদিন মিছিল শিখরপুর পার করে অনন্তপুরে এলে আন্দোলনকারীরা সামনে দেখেন ব্যারিকেড করা রয়েছে। তাঁরা সামনে আসতেই অভিযোগ, মিছিল লক্ষ্য করে বোমা, গুলি উড়ে আসতে থাকে। ঘটনায় দুজন আহত হয়েছেন একজন আলম মোল্লা ও অন্যজন সেখ সুফিয়ান।

বছর শেষে ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গুলি

বছর শেষে ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গুলি

বছর শেষে ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গুলি

বছর শেষে ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গুলি

আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ ঘটনায় নিষ্ক্রিয় ছিল। এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা ও গুলি ছুড়ে হামলা চালায়। আরাবুল ইসলাম ও কাইজারের লোকজনই এই হামলার পিছনে বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজনকে আন্দোলনকারীরা চিহ্নিতও করেছেন বলে খবর।

এদিকে এই ঘটনার দায় তৃণমূল পুরোপুরি অস্বীকার করেছে। অনুমতি ছাড়া মিছিল করে এলাকায় সন্ত্রাস তৈরি করেছে ভূমিরক্ষা কমিটি। তৃণমূল নেতা আরাবুল ইসলামের দাবি আন্দোলনকারীরাই বোমা-গুলি নিয়ে এসেছিল। সেই বোমা গাড়িতে ফেটে আগুন ধরে গিয়েছে। উল্টে তিনি তিন তৃণমূল কর্মীর আহত হওয়ার অভিযোগ করেছেন।

তৃণমূল বিধায়ক রেজ্জাক মোল্লাও একই সুরে কথা বলেছেন। বহিরাগতদের এনে এলাকায় গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছিল। তৃণমূলের ছেলেরা গিয়ে তা ঠেকিয়েছে বলে দাবি করেছেন রেজ্জাক মোল্লা।

বছর শেষে ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গুলি

বছর শেষে ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড আন্দোলনকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গুলি

আরাবুল ইসলামের মতে, এই ঘটনার পিছনে সিপিএম-কংগ্রেস-মাওবাদীরা একসঙ্গে রয়েছে। তাদের ভয়ে এলাকার মানুষ সন্ত্রস্ত্র। যা শুনে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, পাগল না হলে কেউ একথা বলতে পারে না। ঘটনা হল, এলাকায় তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করেছে। সাধারণ মানুষের পিছনে গুন্ডা-মস্তানদের লেলিয়ে দেওয়া হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+