দেড়মাস পর জামিনে মুক্ত রেডস্টার নেতা অলীক, উৎসাহিত ভাঙড়ের আন্দোলনকারীরা
ভাঙড় আন্দোলনের নেতা তথা সিআইএম লিবারেশেন রেডস্টারের নেতা অলীক চক্রবর্তীর জামিন মঞ্জুর করল বারুইপুর আদালত।
ভাঙড় আন্দোলনের নেতা তথা সিআইএম লিবারেশেন রেডস্টারের নেতা অলীক চক্রবর্তীর জামিন মঞ্জুর করল বারুইপুর আদালত। অলীক চক্রবর্তীর বিরুদ্ধে মোট ৩৫টি মামলা হয়েছিল, তার মধ্যে একটি বাদে বাকি সব মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার বারুইপুর জেলা আদালত থেকে শেষ মামলাটিতে তিনি জামিন পান।

আদালতের কাগজপত্র জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছনোর পরই তিনি জামিনে মুক্ত হয়ে জেলের বাইরে আসবেন। অলীকের পক্ষের আইনজীবী জানান, দেড়মাস পর জামিন মঞ্জুর হল। আশা করছি আজই তিনি জেল থেকে ছাড়া পাবেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল ভাঙড় আন্দোলনে উসকানি দেওয়ার। এছাড়া রাষ্ট্রদ্রোহিতা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগও ছিল।
সেই কারণে তিনি দীর্ঘদিন পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিলেন। লিভারের সমস্যার ভুগছিলেন তিনি। তাই ভুবনেশ্বর হাসপাতালে তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন. তখনই গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর আইনজীবী শারীরিক অসুস্থতার গ্রাউন্ডে তাঁর জামিনের আবেদন করেছিলেন তখনই, কিন্তু জামিন মঞ্জুর হয়নি। জামিন মঞ্জুর হল দেড়মাস জেল খাটার পর।
উল্লেখ্য, ৩১ মে ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সমানে থেকে গ্রেফতার করা হয় ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে। তার বিরুদ্ধে মোট ৬৭টি মামলা ছিল। এর মধ্যে ৩৫টি মামলায় সরাসরি অভিযুক্ত অলীক চক্রবর্তী, বাকি মামলায় তাঁর নাম ছিল।












Click it and Unblock the Notifications