মিষ্টির দোকানে সকাল থেকে লম্বা লাইন, বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটার আয়োজন তুঙ্গে
মিষ্টির দোকানে সকাল থেকে লম্বা লাইন, বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটার আয়োজন তুঙ্গে
সকাল থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে ভাইফোঁটার প্রস্তুতি। মিষ্টির দোকানে লম্বা লাইন। ভাইয়েদের পছন্দ মত মিষ্টি কেনার জন্যে দোকানে ভিড় বাড়ছে। ভাইয়েদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করে বোনেরা। সেকারণেই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের পছন্দের মিষ্টি তুলে দিতে মিষ্টির দোকান গুলিতে ভিড় উপচে পড়ছে সকাল থেকে।

ভাইফোঁটার বাজার আগুন। মাছ-মাংস থেকে সবজি সর্বত্র চড়া দর। সকাল থেকে বাজারে ভিড় করেছেন মানুষ। ভাইয়ের পাতে ভাল মন্দ খাবার দিতে গিয়ে পকেট ফাঁকা হওয়ার জোগার। এতটাই চড়া দাম জিনিসের। মিষ্টির দামও আকাশ ছোঁয়া। প্রমান সাইজের মিষ্টি ১০ টাকার নিচে নেই। এক একটা পিস মিষ্টির দাম ১০ থেকে ১৫ টাকা। তার উপরে শাক-সবজি আর মাছ মাংসের দাম অগ্নিমল্য। হু হু করে বাড়ছে দাম।
কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরেহয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এই দিনে বোনেরা ভাইয়ের কপালে দই, চন্দনের ফোঁটা দেয়। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে তাঁরা বলেন, 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।' কালীপুজোর একদিন পরেই বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এই বিশেষ দিনটি। তার সঙ্গে চলে খাওয়াদাওয়ার এলাহি আয়োজন।
বোনেরা বা দিদিরা ফোঁটা দেওয়ার পরিবর্তে সারাজীবন তাঁদের আগলে রাখার ও রক্ষা করার প্রতিশ্রুতি দেয় ভাই ও দাদারা।
সকাল থেকেই তাই বাজারে ভিড়। কিন্তু ভাইকে খাওয়াবেন কি? সবই তো অগ্নিমূল্য। এতটাই জিনিসের দাম। শাক সবজি থেকে মাছ-মাংস কোনও কিছুই মধ্যবিত্তের আয়ত্বে নেই। যদিও গত ২ দিনে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই কমেছে। কিন্তু বাজার সেই অগ্নিমূল্যই হয়ে রয়েছে। আর পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছেন সকলে। একটাই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। মিষ্টির বাজারও অগ্নিমূল্য। ভাইফোঁটার দিনে রাজনৈতিক নেতারাও মাতেন উৎসবে। কিন্তু তৃণমূল শিবিরে এবার শোকের ছায়া। একদিন আগেই মারা গিেয়ছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। গতকাল তাঁর শেষকৃত্য করা হয়। তারপর থেকেই একডালিয়ায় শোকের ছায়া।












Click it and Unblock the Notifications