তৃণমূল ছেড়ে গড়েছিলেন দল, এবার নিজের দলই ভাঙার মুখে বাইচুংয়ের

বাইচুং ভুটিয়ার নিজের তৈরি দলই প্রায় ভাঙার মুখে।

গতবছরে তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের দল গড়েছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বাইচুং ভুটিয়া। বছর ঘুরতে না ঘুরতেই নিজের তৈরি দলই প্রায় ভাঙার মুখে।

তৃণমূল ছেড়ে গড়েছিলেন দল, এবার নিজের দলই ভাঙার মুখে বাইচুংয়ের

ফুটবলের ময়দানে তাঁর স্কিলে মেতেছে সারা ভারত। তবে রাজনীতির দূরদর্শিতায় তিনি যে কয়েক কদম পিছিয়ে রয়েছেন তা বলাই বাহুল্য। নিজের হাতে গড়েছেন হামরো সিকিম পার্টি। এবার সেই দল ছেড়ে কার্যকরী সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রণ বাহাদুর সুব্বা যোগ দিলেন সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টে।

শুধু তিনিই নন, হামরো সিকিম পার্টির আরও কয়েকজন শীর্ষ নেতাকে দল ভাঙিয়ে নিয়ে গিয়েছেন রণ বাহাদুর। যারর ফলে বাইচুংয়ের দলের এখন করুণ অবস্থা। শোনা যাচ্ছে অন্তত একডজন নেতাকে নিয়ে আগামী সপ্তাহের বুধবার অর্থাত ২৭ ফেব্রুয়ারি সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন রণ বাহাদুর। সেই অনুষ্ঠানে থাকার কথা সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিংয়েরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+