ভাইফোঁটায় কলকাতার মিষ্টির দোকান ও রেস্তোরাঁগুলির নানা পদের খোঁজখবর

ভাইফোঁটা মানে যতটা খুনসুঁটি ততটাই কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়ার দিন। আর খাওয়া দাওয়া মানেই বাঙালি পদ সাজিয়ে ভুঁড়িভোজকেই বোঝে।

ভাইফোঁটা মানে যতটা খুনসুঁটি ততটাই কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়ার দিন। আর খাওয়া দাওয়া মানেই বাঙালি পদ সাজিয়ে ভুঁড়িভোজকেই বোঝে।

তবে পিৎজা-বার্গারের জমানাতেও কি এ প্রজন্মের বাঙালি খাদ্যরসিকরা , খাওয়াদাওয়া বলতে খাসির মাংস কিংবা চিংড়ির মালাইকারীই বোঝেন? এই প্রজন্ম তো বটেই তথা ভাইফোঁটার আয়োজনকে মাথায় রেখে কীভাবে প্রস্তুত হচ্ছে শহরের দোকান থেকে রোস্তোরাঁগুলি জেনে নেওয়া যাক। কোন দোকান বা রেস্তোরাঁতে কী কী আয়োজন জেনে নেওয়া যাক।

গিরিশ চন্দ্র দে ও নকুর চন্দ্র নন্দী

গিরিশ চন্দ্র দে ও নকুর চন্দ্র নন্দী

নকুরের জলভরার খ্যাতি জগদ্বিখ্যাত। তবে তার সঙ্গে পারিজাত সন্দেশ, শুকনো ফলের সিঙ্গারা, দিলখুস সন্দেশ বিশেষ বাক্সে প্যাক করে এবছর বিক্রি করছে হাতিবাগানের রামদুলাল সরকার স্ট্রিটের এই দোকান। এছাড়াও সঙ্গে থাকছে এই দোকানের বিখ্যাত জলভরা।

নবকৃষ্ণ গুঁই

নবকৃষ্ণ গুঁই

কলকাতার নামী এই মিষ্টির দোকানে ভাইফোঁটা উপলক্ষ্য়ে পাওয়া যাচ্ছে শকুন্তলা কেক, বাদশাহী খাজা , ভিক্টোরিয়া সন্দেশ। এই বিশেষ মিষ্টির সম্ভার সাজানো হবে টেরাকোটার কাজের বাক্সে। বৌবাজারের এই দোকানের ফোন নম্বর- 98301 46063।

 কষে কষা

কষে কষা

ভাইফোঁটায় রেস্তোরাঁগুলিও ট্র্য়াডিশনাল ডিশের দিকেই বেশি ঝুঁকছে। কষে কষা সেই পন্থা মেনেই লটে মাছের ঝুরি ভাজা, নারকেল বাটা চিংড়ি, চিতল কোফতা ইত্যাদি পদ রাখছে ভোজন রসিকদের জন্য়।

ভজহরি মান্না

ভজহরি মান্না

বাঙালির পছন্দের মাছের পাতুরী থেকে ডাব চিংড়ি সমেত বহু ধরনের পদ নিয়ে আসছে ভজহরি মান্নাও। সঙ্গে জাম্বো প্রন বা মটন কষা তো থাকছেই।

৬ বালিগঞ্জ প্লেস

৬ বালিগঞ্জ প্লেস

শহরের এই রেস্তোরাঁতে আম কাসুন্দি আলুর দম থেকে মরিচ মাংস সমেত জিভে জল আনা একাধিক পদ থাকছে । ব্যাস্ততার ঘোর দৌড়ে এই প্রজন্মে ভাইফোঁটা অনেক সময়েই রেস্তোরাঁতে সেলিব্রেট করে। তাই সে কথা মাথায় রেখেই এই আয়োজন।

গুপ্তা ব্রাদার্স

গুপ্তা ব্রাদার্স

গুপ্তা ব্রাদার্সের সমস্ত শাখাতেই ভাইফোঁটাতে পাওয়া যাচ্ছে ক্র্যানবেরি রোজ কেক, বম্বে ভড়া, মালাই সন্দেশ, প্যানকেক, ব্রেড ম্যাকরনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+