মেট্রো ডেয়ারির পথেই কি ভাগীরথী মিল্ক ইউনিয়ন? আদালতে যাওয়ার হুঁশিয়ারি অধীর চৌধুরীর

গত তিনদিন ধরে রাতে দুধ কেনা বন্ধ করে দিয়েছে বহরমপুরের ভাগীরথী মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন। তারই প্রতিবাদে রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ শুরু করলেন আইএনটিইউসি সমর্থিত দুগ্ধ চাষীরা। মঙ্গলবার সাটুই গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে, রাস্তায় লিটার লিটার দুধ ফেলে প্রতিবাদ জানান তাঁরা।

ওই দুগ্ধ চাষীদের পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরী বলেন, মুর্শিদাবাদ জেলার গ্রামীণ শিল্প দুগ্ধ উৎপাদন। আর সেই দুধ চক্রান্ত করে কিনছে না ভাগীরথী মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন। ভাগীরথী মিল্ক প্রোডিউসার্স ইউনিয়নের ভোটের মাধ্যমে বোর্ড গঠন হয় না বলেও অভিযোগ করেন তিনি।

Adhir Chowdhury

তাছাড়া দুধ কেনা বন্ধ করলে দুগ্ধ চাষীদের সঙ্গে আলোচনা করতে হয় ভাগীরথী মিল্ক প্রোডিউসার্স ইউনিয়নের। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সে কারণে দুগ্ধ চাষীদের দুর্দশা তুলে ধরে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি বলে হুঁশিয়ারি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

অধীর চৌধুরীর আরও দাবি, ভাগীরথী মিল্ক প্রোডিউসার্স ইউনিয়নকে লস প্রজেক্ট দেখিয়ে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে রাজ্য সরকার। অথচ ওই ভাগীরথী মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন দুগ্ধ চাষীদের টাকায় গড়ে উঠেছে। জেলার হাজার হাজার দুগ্ধ চাষী বেকার হয়ে পড়ছেন বলেও অভিযোগ করেন অধীর চৌধুরী।

আর এভাবেই মেট্রো ডেয়ারির মতো অলাভজনক সংস্থা হিসেবে ভাগীরথী মিল্ক প্রোডিউসার্স ইউনিয়নকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন অধীর চৌধুরী। অন্যদিকে ভাগীরথী মিল্ক প্রোডিউসার্স ইউনিয়নের তরফে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য বিক্রি কমে যাওয়ায় অতিরিক্ত দুধ নেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে ভাগীরথী মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন গত তিনদিন ধরে রাত্রিকালীন দুধ নেওয়া বন্ধ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+