কেন এফআইআর করা যাবে না? ভগবানের জ্যেষ্ঠপুত্র? নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার

ভবানীপুর উপনির্বাচন তাঁর নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার কর্মীসভা করে কার্যত নির্বাচনের ঢাকে কাঠি ফেলে দিলেন তিনি। তবে এদিন কর্মিসভাতে একেবারে প্রথম থেকে আক্রমনাত্বক ছিলেন তিনি।

ভবানীপুর উপনির্বাচন তাঁর নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার কর্মীসভা করে কার্যত নির্বাচনের ঢাকে কাঠি ফেলে দিলেন তিনি। তবে এদিন কর্মিসভাতে একেবারে প্রথম থেকে আক্রমনাত্বক ছিলেন তিনি।

একেবারে প্রথম থেকে চাঁচাছোলা ভাষায় নাম না করে মোদী-শাহকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার

পাশাপাশি টার্গেটে রাখলেন শুভেন্দু অধিকারীকেও। নাম করে বিরোধী দলনেতাকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তিনি বলেন, ''আমাদের কাছে মার্ডার কেসে তথ্য থাকলেও এফআইআর করা যাবে না? কেন এফআইআর করা যাবে না? ভগবানের জ্যেষ্ঠপুত্র?''

উল্লেখ্য, গত কয়েকবছর আগে ঘটে যাওয়া দেহরক্ষীর রহস্যজনক মৃত্যুর মামলা নতুন করে দায়ের করা হয়েছে। কাথি থানায় এই শুভেন্দু সহ একাধিক জনের বিরুদ্ধ মামলা দায়ের করা হয়। সেই ঘটনার নতুন করে তদন্ত করছে সিআইডি। সেই মামলাতে গত কয়েকদিন আগে ডেকে পাঠানো হয় শুভেন্দু অধিকারীকে। দেহরক্ষী খুনের মামলাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়। কিন্তু তিনি যাননি।

উলটে এই সংক্রান্ত একটি মামলাতে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। আদালতের রায়ে আপাতপত তাঁকে গ্রেফতার করা যাবে না। যদিও সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। কার্যত এদিন রায়ের প্রসঙ্গ পরোক্ষে টেনে চেতলায় কর্মিসভার মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুকে একহাত নিলেন।

তিনি বললেন, "ওদের সংস্থা ডাকলে আমাদের নেতাদের যেতে হবে। কিন্তু আমাদের সংস্থা বিজেপির কাউকে ডাকলে তাঁরা হাজিরা দেওয়ার প্রয়োজন মনে করে না।" এই প্রসঙ্গে কারোর নাম না করলেও ইঙ্গিত যে বিরোঢী দলনেতার দিকে তা কার্যত স্পষ্ট।

পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন তিনি। 'পিসি' মমতা বলেন, অভিষেকের বিরুদ্ধে বেআইনি কেস থাকলে প্রমাণ করুক। তোমাকে প্রমাণ করতে হবে, তুমি চোর?

শুধু তাই নয়, কলকাতা থেকে কেস কেন দিল্লিতে নিয়ে যাওয়া হল তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা। তবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে জব্দ করতেই ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে নাকি কেন্দ্র! এদিন ফের একেবার এহেন বিস্ফোরক অভিযোগ করলেন মমতা।

পাশাপাশি এদিন নন্দীগ্রামে তাঁকে হারানোর পিছনে যে শুভেন্দু সে বিষয়টিও আরও একবার তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যআয়। নন্দীগ্রামে তাঁকে হারাতে ষড়যন্ত্র করা হয়েছিল বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমি জানি কে প্ল্যানিং করেছিল আর কি প্ল্যানিং করা হয়েছিল। ইচ্ছাকৃত ভাবে প্ল্যানিং করে তাঁকে হারানো হয়েছে বলে দাবি তাঁর। এক্ষেত্রে মমতার টার্গেট যে শুভেন্দু স্পষ্ট।

শুধু তাই নয়, মমতার কথায়, বুথ অফিসার, আইসি, পর্যবেক্ষক বদলে দিয়ে খালি ছাপ্পা মারা হয়েছিল। আর তা আমি দেখিয়ে দিয়েছি বলে দাই তৃণমূল সুপ্রিমোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+