Bhabanipur Bypoll Results 2021: কত মার্জিনে জিতবেন ভবানীপুর থেকে জিতবেন মমতা? ভবিষ্যবানী ফিরহাদের
ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম। ইতিমধ্যে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ভোটের ট্রেন্ড সামনে আসবে। কিন্তু আর তার আগেই কার্যত তৃণমূল সুপ্রিমোর জেতার ব্যপ
৫০ থেকে ৮০ হাজার ভোটের মার্জিনে ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম। ইতিমধ্যে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ভোটের ট্রেন্ড সামনে আসবে। কিন্তু আর তার আগেই কার্যত তৃণমূল সুপ্রিমোর জেতার ব্যপারে ভবিষ্যৎবানী করে দিলেন রাজ্যের মন্ত্রী।

ফিরহাদের দাবি, জেতার ব্যাপারে সম্পূর্ণ ভাবে আত্মবিশ্বাসী আমরা। ভবানীপুরে বিজেপি নেই। ফলে ওদের নিয়ে চিন্তার কিছু নেই। তবে মার্জিন বাড়িয়ে নেওয়াটাই যে এখন বড় চ্যালেঞ্জ তা জারজত বুঝিয়ে দিয়েছেন ফিরহাদ। তাঁর দাবি, ৫০ থেকে ৮০ হাজার ভোটের মার্জিনে ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এভাবে নন্দীগ্রামের বদলা আমরা নেব।
উল্লেখ্য, ২০১১ এবং ২০১৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার এই কেন্দ্র শোভনদেব চট্টপাধ্যায়কে ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা। কিন্তু হারতে হয়। এদিনে ২১ এর নির্বাচনে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ২৮ হাজার ৭১৯ ভোটে পরাস্ত করেন শোভন দেব চট্টপাধ্যায়। কয়েকটি ওয়ার্ডে ভালো ভাবেই এগিয়েছিল বিজেপি। তবে এবার যেভাবে পরিকল্পনা করা হয়েছে তাতে নেতা -কর্মীদের মতে, রেকর্ড ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন।
বলে রাখা প্রয়োজন। ২০১৬ সালে এ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ৬৫ হাজার ৫২০। এবার এই সংখ্যাকেও ছাড়িয়ে যাবেন বলে মত।
তবে ভোটের দিন উপ নির্বাচনের হার দেখে খুশি ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন, উপনির্বাচনে ৬০ শতাংশ পোলিং মোটেই খারাপ নয়। উপনির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট। ফিরহাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুশের মনে রয়েছে। আর তাই মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছে।
শুধু তাই নয়,ফিরহাদ দাবি করেছিলেন যে। বিজেপি ভেবেছিল ভবানীপুরে নন্দীগ্রামের মতো ঘটনা ঘটাবে। চেয়েছিল যাতে বৃষ্টি হয় আর মানুষ ভোট দিতে না আসতে পারে। এতে বিজেপির সুবিধা হতো বলে দাবি।
কিন্তু আদৌতে ওদের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে বলে দাবি বিধায়কের। তাঁর দাবি, কোথাও কোনও রিগিং হয়নি। তবে ভবানীপুরে বিজেপির হারের পর ফুল পাঠাব! কটাক্ষ ফিরহাদ হাকিমের। যদিও শেষ হাসি কে হাসবে সেদিকেই নজর গোটা দেশের।
Recommended Video
ইতিমধ্যে ভোট গনিনা কেন্দ্রের সামনে ভিড় তৃণমূল নেতা-কর্মীদের। ইতিমধ্যে কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ফিরহাদ হাকিম। রয়েছেন অন্যান্য নেতৃত্বও। ইতিমধ্যে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালও পৌঁছে গিয়েছেন। তাঁর দাবি, আমি প্রথম থেকে বলেছিলাম সাহস নিয়ে লড়ব। লড়েছি।












Click it and Unblock the Notifications