সত্যিই ভারতীয় ভূখণ্ড 'দখলমুক্ত' করেছে বর্ডার গার্ড বাংলাদেশ? বড় সত্যি সামনে আনল BSF! ফাঁস ইউনূসের ষড়যন্ত্র
BSF: আরও একবার মুখোশ খুলে গেল বাংলাদেশের। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিজিবির মিথ্যাচার ফাঁস করে দিল বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত এলাকা অর্থাৎ ঝিনাইদে পাঁচ কিলোমিটার এলাকা ভারতের 'দখলমুক্ত' করা হয়ছে বলে সম্প্রতি দাবি করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি। আর তা যে সঠিক নয়, স্পষ্ট জানিয়ে দিল বিএসএফ।
একই সঙ্গে এহেন বক্তব্য ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলেও বার্তা দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিএসএফের (BSF South Bengal Frontier) তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে এই বিষয়ে কড়া বার্তাও দেওয়া হয়েছে।

বলে রাখা প্রয়োজন, ভারত এবং বাংলাদেশের মাটিলা সীমান্ত ঘেঁষে বয়ে গিয়েছে কোদলা নদী। আর এই নদীর সংলগ্ন পাঁচ কিলোমিটার জায়গা জুড়েই বিতর্কের সূত্রপাত। ওই এলাকা বাংলাদেশে নিজেদের বলে দাবি করে। আর তা নিয়ে সংঘাত। আর এর মধ্যেই ওপারেরে একাধিক সংবাদমাধ্যম দাবি করে যে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নাকি ভারতের থেকে ওই এলাকা 'দখলমুক্ত' করেছে। শুধু তাই নয়, সেখানে বিজিবি টহল দিচ্ছে বলেও জানানো হয়।
যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আর এরপরেই বিএসএফের তরফে কড়া বার্তা দেওয়া হল এই বিষয়ে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এক ইঞ্চিও জমিও না নিতে পেরেছে না আগামিদিনেও পারবে। একই সঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলেও দাবি করা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের তরফে।
এই বিষয়ে বিএসএফ আরও জানাচ্ছে, উত্তর ২৪ পরগণার বাগদার রাংঘাট গ্রাম। আর সেখানেই আন্তর্জাতিক সীমান্ত বরাবর বয়ে গিয়েছে কোদালিয়া নদী। দুপাশেই পিলার দেওয়া আছে। দীর্ঘ সময় ধরে বিএসএফ এবং বিজিবি উভয়ই নদীর পাশের নিরাপত্তা পালন করে আসছে। এক্ষেত্রে ডিউটির কোনও বদল হয়নি। এই বিষয়ে বার্তা দিতে গিয়ে কার্যত দায়িত্বও মনে করিয়ে দিয়েছে বিএসএফ। তুলে ধরা হয়েছে 'ভারত-বাংলাদেশ সীমান্ত নির্দেশিকা ১৯৭৫'-এর বোঝাপড়ার কথা। যেখানে উভয় দেশই শান্তিপূর্ণ ভাবে সীমান্ত রক্ষা করবে।
তবে ভারতের অখন্ডতা রক্ষা করতে বিএসএফ যে কড়া হাতে সীমান্ত রক্ষা করছে তাও বার্তায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। একদিকে যখন এহেন বিতর্ক অন্যদিকে মালদহে কাঁটাতার বসানো নিয়ে মঙ্গলবার বিএসএফ এবং বিজিবির মধ্যে নজিরবিহীন সংঘাতের ঘটনা ঘটেছে। যা মোটেই ভালো চোখে নেয়নি বিএসএফ।












Click it and Unblock the Notifications