মুকুলের প্রস্থানে ‘আচ্ছে দিন’ তৃণমূল সাংসদের! সেরার স্বীকৃতির সঙ্গে জুটল মমতার ‘পুরস্কার’ও

মুকুল রায়ের প্রস্থানে কাকতালীয়ভাবে উত্থান হল ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদীর। সেরা সাংসদের তকমা পাওয়ার পর তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির মুখ হয়ে উঠলেন আবার।

এক বছরে আমূল বদল গিয়েছে চিত্রটা। তৃণমূল কংগ্রেস মুকুল-রাজের অবসান ঘটেছে। বিদ্রোহী মুকুল রায় এখন ঘাঁটি গেড়েছেন বিজেপি শিবিরে। তাঁর বিজেপি শিবিরে চলে যাওয়ার পর কাকতালীয়ভাবে উত্থান হল ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদীর। সেরা সাংসদের তকমা পাওয়ার পর তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির মুখ হয়ে উঠলেন আবার।

 মুকুলের প্রস্থানে ‘আচ্ছে দিন’ তৃণমূল সাংসদের! সেরার স্বীকৃতির সঙ্গে জুটল মমতার ‘পুরস্কার’ও

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর রেলমন্ত্রিত্বের মতো গুরুত্বপূর্ণ পদ তিনি সঁপে দিয়েছিলেন দীনেশ ত্রিবেদীর কাঁধে। কিন্তু দলের হুইপ অমান্য করে রেলেবাজেটে যাত্রী ভাড়া বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়েছিলেন। পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন মুকুল রায়।

দল থেকে মুকুল রায় বিতাড়নের পর আবার তাঁর 'প্রতিদ্বন্দ্বী' দীনেশ ত্রিবেদীর গুরুত্ব বাড়ল। সংসদীয় কমিটি তাঁকে সেরা সাংসদের তকমা দেওয়ার পরই আমূল বদলে গেল চিত্রটা। অবশ্য তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্ব ফিরে পেয়েছিলেন দীনেশবাবু। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই ও দিল্লিতে তাঁকেই দলের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। শারদ পাওয়ার ও যশবন্ত সিনহার সভায় তিনিই ছিলেন তৃণমূল কংগ্রেসর মুখ।

এবার সংসদের বাজেট সংক্রান্ত আলোচনাতেও দলের সাংসদ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন দীনেশ ত্রিবেদী। তিনিই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হবেন। বলবেন, 'আমরা আচ্ছে দিন চাইনা, ফিরিয়ে দিন আমাদের সেই বুরা দিন।' মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাঁকে এই অধিকার দিয়েছেন। মমতার আর্জি মেনেই সেরা সাংসদ মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠবেন সংসদে।

সদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও অনেকটা এইরকম ঘটনাই ঘটেছিল। ১৫ বছর আগে বাজপেয়ী মন্ত্রিসভায় গুরুত্ব হারিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবার তিনি মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় ফিরে এসেছিলেন নিজের যোগ্যতার পরিচয় দিয়ে। এবার দীনেশ ত্রিবেদী দলে গুরুত্ব ফিরে পেলেন নিজের সেরাটা দিয়ে। আবার ফিরলেন স্বমহিমায়।

দীনেশ ত্রিবেদী এই পুনরুত্থানকে তাঁর রাজনীতির জীবনের 'আচ্ছে দিন' বলে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দীনেশ ত্রিবেদী সেরা সাংসদ হওয়ার পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যয়ের কাছ থেকে। দীনেশ ত্রিবেদী হলেন বাংলার চতুর্থ সাংসদ, যিনি সেরার শিরোপা পেলেন। এর আগে সোমনাথ চট্টোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সি ও প্রণব মুখোপাধ্যায় সেরার তকমা পেয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+