করোনা ভাইরাস মোকাবিলায় এবার বাড়ি বাড়ি ঘুরবেন আশাকর্মীরা

করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে দেশে। পরিস্থিতি মোকাবিলায় আগেই রাজ্যের সব স্কুল কলেজে ছুিট ঘোষণা করেছে রাজ্য সরকার।

করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে দেশে। পরিস্থিতি মোকাবিলায় আগেই রাজ্যের সব স্কুল কলেজে ছুিট ঘোষণা করেছে রাজ্য সরকার। অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে বাড়তি সচেতনতা প্রচারে এবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করবেন স্বাস্থ্য কর্মীরা। কেউ সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হয়েছেন কিনা তার খোঁজ খবর নেবেন। এমনই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী।

করোনা মোকাবিলায় বাড়ি বাড়ি আশাকর্মীরা

করোনা মোকাবিলায় বাড়ি বাড়ি আশাকর্মীরা

এক লাফে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১৪-তে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবার ময়দানে নামছেন আশাকর্মীরাও। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তাঁরা খোঁজ খবর নেবেন কারোর জ্বর, সর্দি, কাশি হয়েছে কিনা। কেউ বিদেশ থেকে ফিরেছেন কিনা। সব তথ্য সংগ্রহ করবেন তাঁরা। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদেরও এই কাজে লাগানো হবে।

করোনা মোকাবিলায় জেলায় জেলায় সতর্কতা

করোনা মোকাবিলায় জেলায় জেলায় সতর্কতা

করোনা ভাইরাস মোকাবিলায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল তৈরি করা হয়েছে। সাধারণত চার ভাগে ভাগ করে জেলায় জেলায় কাজ করা হবে। স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, চিকিৎসকরা জেলায় জেলায় মানুষকে সচেতন করার কাজ করবেন। স্বাস্থ্যভবনের পক্ষ থেকে নির্দেিশকা জারি করা হয়েছে জেলায় জেলায়। হাসপাতালে সুপারদের কাছে পৌঁছে দেওয়া হয়েেছ নির্দেশিকা।

সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

রাজ্যের সর্বত্র মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। করোনা ভাইরাস মোবাকিবলায় রাজার হাটে ক্যান্সার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। সব হাসপাতালেই তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+