আর বেশিদিন নেই যখন করোনা চিকিৎসার জন্য কেউ থাকবে না, মুখ্যসচিবকে চিঠি ডাক্তার ফোরামের

আর বেশিদিন নেই যখন করোনা চিকিৎসার জন্য কেউ থাকবে না, মুখ্যসচিবকে চিঠি ডাক্তার ফোরামের

করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে পশ্চিমবঙ্গে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সাধারোণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন। পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগে তা নিয়ে শঙ্কা প্রকাশ করে পশ্চিমবঙ্গে ডাক্তার ফোরাম বলেছে, এমন একটা সময় আসবে যখন করোনা চিকিৎসা করার মতো কেউ থাকবে না।

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে

রাজ্যে করোনা সংক্রমণ কমার থেকে বেড়ে চলেছে। ইতিমধ্যেই সংক্রামিতের সংখ্যা ১৫০০ অতিক্রম করেছে। সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাও করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন। এই ঘটনা যথেষ্ট উদ্বেগের। এই নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে স্বাস্থ্যকর্মী, নার্স এবং চিকিৎসকদের মধ্যেও। আক্রান্ত হচ্ছেন পুলিসকর্মীরাও। ইতিমধ্যেও কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় ৩২ জন পুলিসকর্মী করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উদ্বেগে চিকিৎসকরা

উদ্বেগে চিকিৎসকরা

করোনা ভাইরাসে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়ে ডাক্তার ফোরামের। সংগঠনের সম্পাদক ডাক্তার কৌশিক চাকি জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত ১৪০ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২ জন চিকিৎসক মারা গিয়েছেন আক্রান্ত হয়ে। তাঁদের সংস্পর্শে আসায় একাধিক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে রাজ্যে করোনা চিকিৎসা করার মতো কেউ থাকবে না।

মুখ্যসচিবকে চিঠি

মুখ্যসচিবকে চিঠি

ইতিমধ্যেই এই পরিস্থিতি সম্পর্কে জানিয়ে ফোরামের পক্ষ থেকে মুখ্যসচিবকে চিঠি লেখা হয়েছে। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করার কথা লেখা হয়েছে সেই চিঠিতে। মুখ্যসচিবও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা জানিয়ে আশ্বস্ত করেছেন তাঁদের। রাজ্য সরকাররে পক্ষ থেকে তাঁদের সুরক্ষায় যতটা সম্ভভ কাজ করার কথা বলেছেন মুখ্যসচিব।

চিকিৎসায় সংকট বাড়ছে

চিকিৎসায় সংকট বাড়ছে

রাজ্যে করোনা পরিস্থিতিতে একাধিক হাসপাতাল অন্য রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধ করে দিয়েছেন। অনেক হাসপাতালেই ওপিডি একেবারে বন্ধ। কিন্তু অনের রোগীই রয়েছেন যাঁদের প্রতিনিয়ত চিকিৎসার প্রয়োজন। করোনা আক্রান্ত নন এমন রোগীরা বিপদে পড়ছেন। রাজ্যে যে সার্বিক ভাবে চিিকৎসা সংকট তৈরি হচ্ছে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডাক্তার ফোরামের সম্পাদক।

সব চিকিৎসকদের করোনা পরীক্ষা হোক

সব চিকিৎসকদের করোনা পরীক্ষা হোক

ডাক্তার ফোরামের পক্ষ থেকে সব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের করোনা পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। বেসরকারি ক্লিনিক গুলোতেও করোনা পরীক্ষা সুলভে করানোর জন্য অনুরোধ জানিয়েছে ফোরাম। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করানোর কথা বলেছে সংগঠনটি।

হাইড্রক্সিক্লোরোকুইন বিতরণে উদ্বেগ

হাইড্রক্সিক্লোরোকুইন বিতরণে উদ্বেগ

করোনা সংক্রমণ রুখতে শহরের একাধিক এলাকায় কলকাতা পুরসভার কর্মীরা হাইড্রক্সিক্লোরোকুইন বিতরণ করছে। যা একেবারেই ঠিক নয়। অবিলম্বে এটা বন্ধ করার কথা বলেছে ডাক্তার ফোরাম। তাঁরা জানিয়েছেন এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তাতে আরও ক্ষতি হতে পারে। আইসিএমআরের নির্দেশ মেনেই এই ওষুধ প্রয়োগ বা ব্যবহার করা উচিত বলে জানিয়েছে ফোরাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+