ঘোড়াদের দিয়ে মাল বওয়া বন্ধ করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পর্দার 'অনুপমা'-র
কলকাতা শহরের রাস্তায় একের পর এক ঘোড়া মারা যাচ্ছে। অত্যন্ত জীর্ণ দশা তাদেক। মহানগরের ঘোড়ার গাড়িতে করে অনেকেই হাওয়া খেতে বেরোন গড়ের মাঠে-ভিক্টোরিয়ার সামনে কিন্তু কখনও সেই ঘোড়াগুলির স্বাস্থ্যের কথা কেউ ভাবে না। অবহেলা অযন্তে অনাহারে মারা যাচ্ছে শহরের ঘোড়াগুলি। এই নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী রূপালি গাঙ্গুলি।
চিঠিতে তিনি লিখেছেন এতোটাই জীর্ণ দশায় রয়েছে কলকাতা শহরের ভিণ্ডেজ টাঙ্গা গাড়ির ঘোড়াগুলি যে সেগুলির পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। গত কয়েক মাসে কলকাতা শহরে ৮টি ঘোড়া মারা গিয়েছে। তার কারণ তাদের দিয়ে ক্ষমতার অতিরিক্ত মাল বহন করানো হয়েছে। রাস্তা দিয়ে ঘোড়ায় করে মাল নিয়ে যাওয়া ট্রাফিকেরও সমস্যা হচ্ছে। যেকোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় এভাবে ঘোড়া নিয়ে যাওয়া আসা করলে কেবল ঘোড়াগুলিরই যে সমস্যা হচ্ছে দুর্ঘটনায় পড়ছে তা নয় পথচারিরাও আহত হচ্ছেন।

চিঠিতে তিনি আরও লিখেছেন অনেক ঘোড়া আহত হয়ে রাস্তার পাশে বিনা চিকিৎসায় পড়ে থাকছে। সেগুলিকে ঠিকমতো চিকিৎসা বা দেখাশোনা করা হচ্ছে না। যার কারণে বিনা চিকিৎসায় অবহেলায় রাস্তার ধারেই পড়ে মারা যাচ্ছে ঘোড়াগুলি। পেটার তরফে সমীক্ষা করে দেখা গিয়েছে কলকাতা শহরে ঘোড়া দিয়ে মাল বইয়ে নিয়ে যাওয়া হয়। এবং তার জেরে প্রাণ হারাচ্ছে ঘোড়াগুলি। খাবার না পেয়ে অনাহারে ভুগছে নিরিহ প্রাণিগুলি। জীর্ণ শরীরের অবস্থা তাদের। তাই দ্রুত যেন এই পরিস্থিতির দিকে নজর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন তিনি।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপালি গাঙ্গুলি। তিনি সারা ভাই ভার্সেস সারাভাই এবং অনুপমার মতো হাই টিআরপির সিরিয়ালে কাজ করেছেন। এখন অনুপমা সিরিয়ালটি বেশ জনপ্রিয়। তাঁর বাবা অনিল গাঙ্গগুলি ছবি পরিচালনা করতেন। মাত্র সাত বছর বয়সে ১৯৮৫ সালে সাহেব ছবি দিয়ে অভিনয় শুরু করেছিলেন রূপালি। তার পরে মাঝে দীর্ঘ বিরতি দিয়ে ফের টেলিভিশনে অভিনয় শুরু করেন। ২০০০ সালে টেলিভিশন সিরিয়াল কুন্যা দিয়ে দ্বিতীয় পর্যায়ের অভিনয় জীবন শুরু করেন রূপালি। তারপরে সঞ্জিবনী, ভাবি সিরিয়ালে কাজ করে নজর কেড়েছিলেন তিনি। কমেডি সিরিয়াল সারাভাই সার্ভেস সারাভাই -এ মণীসা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
বিগবসের প্রথম সিজনেও ছিলেন রূপালি। তার পরেই ২০২০ সালে অনুপমা সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান তিনি। ২০২৪ সালে আবার বিজেপিতে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে অনুপ্রাণিত হয়েই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। পেটার সমর্থ সদস্যএ রূপালি।












Click it and Unblock the Notifications