রবিবাসরীয় চতুর্থীতে সকাল থেকে মানুষরে ঢল বিভিন্ন প্যান্ডেলে
উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সন্ধ্যে হতেই শহর থেকে শহরতলীর যেকোনও রাস্তাতাই সাজছে আলোর রোশনাইয়ে। চারিদিকে উৎসবের মেজাজ
উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সন্ধ্যা হতেই শহর থেকে শহরতলীর যেকোনও রাস্তাতাই সাজছে আলোর রোশনাইয়ে। চারিদিকে উৎসবের মেজাজ । আর রবিবাসরীয় চতুর্থীতে এই মেজাজ উস্কে দিয়ে সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে নেমেছে মানুষের ঢল।

শহরের একের পর এক বড় বরোয়ারি পুজো যেমন দমদম পার্ক, দেশপ্রিয় পার্ক, শ্রীভূমির মতো পুজো প্যান্ডেলে অনেক আগে থেকেই লেগে রয়েছে হালকা ভিড়। আজ সেই ভিড় দুপুর থেকেই বেড়েছে। এমনই দাবি পুজো উদ্যোক্তাদের। জেলাতেও বেশ কিছু পুজোতে দুপুর গড়াতেই শুরু হয়ে গিয়েছে ভিড়।

পুজো উদ্যোক্তাদের দাবি তৃতীয়া থেকেই জমজমাট ছিল প্যান্ডেলে পুজোর আবহ। থিম থেকে সাবেকিয়ানা সমস্ত প্যান্ডেলেই ঠাকুর দর্শন ছাড়াও ছিল ছবি তোলার চরম হিড়িক। শহর তথা জেলার বেশ কয়েকটি পুজোতে চতুর্থীর দিনও রয়েছে পুজো উদ্বোধন। সবমিলিয়ে পুজোর আনন্দে গা ভাসাতে শুরু করে দিয়েছে বাঙালি।












Click it and Unblock the Notifications