করোনায় আক্রান্ত বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন রাত ৯টা ৫০ মিনিট নাগাদ তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিলীপ ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন দিলীপবাবু। গত কয়েকদিন বাড়ির বাইরে বেরোননি। তাঁকে চিকিৎসকেরা করোনা পরীক্ষার পরামর্শ দেওয়ার পর তিনি নিজে পরীক্ষা করান। এর পর এদিন রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরেই আর দেরি না করে দিলীপ ঘোষকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সপ্তাহে রাজ্য বিজেপির তরফে নবান্ন অভিযান করা হয়। সেই অভিযানের নেতৃত্ব দেন দিলীপ ঘোষ, রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতারা। সেই অভিযানের কয়েকদিন পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন দিলীপ ঘোষ। এরপর কয়েকদিন বাড়িতে স্বেচ্ছাবন্দি থাকার পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।












Click it and Unblock the Notifications