আরএসএস প্রধানের সঙ্গে 'আধ্যাত্মিক যোগ', বিশেষ বৈঠকের পর কী বললেন মিঠুন চক্রবর্তী?

অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তবে এই সাক্ষাতের বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মোহন ভাগবত। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে এই সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন

এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন। কিন্তু পরবর্তী সময়ে চিটফান্ডকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় সাংসদ পদে ইস্তফা দেন তিনি। পরবর্তীতে সারদা থেকে পারিশ্রমিক হিসাবে নেওয়া পুরো টাকা ইডি-কে ফিরিয়ে কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। তারপর থেকে আর সেভাবে সরাসরি রাজনীতির ময়দানে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে।

রাজনীতি থেকে কার্যত অবসর নেওয়ার কথা ঘোষণা করেন

রাজনীতি থেকে কার্যত অবসর নেওয়ার কথা ঘোষণা করেন

সারদা-কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর ২০১৬ সালের ডিসেম্বরে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিঠুন চক্রবর্তী৷ মেয়াদ শেষ হওয়ার আগেই রাজনীতি থেকে কার্যত অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বাংলার এই প্রখ্যাত অভিনেতা৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজনীতি থেকে দূরে থাকার কথা জানিয়ে দেন তিনি। এরপর ছোটোপর্দায় কয়েকটি রিয়্যালিটি শোয়ে তাঁকে দেখা গেলেও বড়পর্দায় খুব একটা ঝলক দেখা যায়নি৷

কী বললেন মিঠুন চক্রবর্তী?

কী বললেন মিঠুন চক্রবর্তী?

এই আবহে এদিন বৈঠকের পর মুখ খোলেন মিঠুন চক্রবর্তী নিজে। মোহন ভাগবতের সঙ্গে এই বৈঠককে রাজনৈতিক রং দিতে নারাজ মিঠুন। তিনি বলেন, 'মোহন ভাগবতের সঙ্গে আমার আধ্যাত্মিক যোগ রয়েছে। আমি এর আগে তাঁর সঙ্গ লখনউতে দেখা করেছিলাম। তখনই তাঁকে আমি আণার বাড়িতে আসতে বলেছিলাম মুম্বইতে এলে।' তবে রাজনীততে যোগ দেওয়া সংক্রান্ক প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এখনও সেরকম কিছু অনুমান করবেন না, এখনও পর্যন্ত এরকম কিছুই হয়নি।'

মিঠুন চক্রবর্তীর সঙ্গে মোহন ভাগবতের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ

মিঠুন চক্রবর্তীর সঙ্গে মোহন ভাগবতের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ

তবে বর্তমান রাজ্য রাজনীতির নিরিখে মিঠুন চক্রবর্তীর সঙ্গে মোহন ভাগবতের এই সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। আরএসএস প্রধানের সঙ্গে 'ডিস্কো ড্যান্সার'-এর এই হৃদ্যতা এর আগেও সামনে এসেছিল। ২০১৯ সালের অক্টোবর মাসেও সাক্ষাৎ হয়েছিল দু'জনের। সেইবার ছিল নাগপুরে আরএসএস-এর মুখ্য কার্যালয়ে। প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক হয়েছিল সেদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+