Bengal Weather: বাংলায় মুষলধারায় বৃষ্টি! ফের একবার Red Warning তিন জেলায়, Orange Warning দুই জেলায়
দক্ষিণবঙ্গে জুড়েই আর্দ্রতাজনিত অস্বস্তি। কোন এদিনের কোনও কোনও সময় ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলায় বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির কোথা মুষলধারায় আবার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস (Bengal Weather) রয়েছে।
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার (Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ের পাশাপাশি সোমবারের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে।

ওই একই সময়ে দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করে ওরেঞ্জ ওয়ার্নিং ইস্যু করা হয়েছে। এই সময়ে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলও বুধবার অর্থাৎ চার ও পাঁচ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ওরেঞ্জ ওয়ার্নিং ইস্যু করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে পাঁচ দিনে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার (Bengal Weather) পূর্বাভাস, এদিনের বাকি সময়টা এবং সোমবার মিলিয়ে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুই- এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, কিছুটা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদীয়া । বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গাতে আগামী দুই দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যা আগেই উল্লেখ করা হয়েছে।

এছাড়া অন্য জায়গাগুলিতে আগামী ৪-৫ দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা এবং তার পার্শববর্তী এলাকাতে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এর কাছাকছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এর কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Bengal Weather) ।












Click it and Unblock the Notifications