Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাঁপন ধরাবে উত্তরের হাওয়া, সঙ্গে জাঁকিয়ে ঠান্ডা! এক ধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি

যাওয়ার আগে কাঁপিয়ে যাবে শীত! এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। গত কয়েকদিন ধরে একের পর ঝঞ্ঝার প্রভাব দেখা গিয়েছে। তাতে বাধাপ্রাপ্ত হয় শীত। রীতিমত কম্বল সরিয়ে রাতে শুতে হয়েছে রাজ্যবাসীকে। শীতের বেলায় আবহাওয়ার এহেন খামখেয়ালিপন

যাওয়ার আগে কাঁপিয়ে যাবে শীত! এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। গত কয়েকদিন ধরে একের পর ঝঞ্ঝার প্রভাব দেখা গিয়েছে। তাতে বাধাপ্রাপ্ত হয় শীত। রীতিমত কম্বল সরিয়ে রাতে শুতে হয়েছে রাজ্যবাসীকে। শীতের বেলায় আবহাওয়ার এহেন খামখেয়ালিপনায় বিরক্ত শীতপ্রেমীরা।

এই অবস্থায় ফের একবার শীতের আমেজ বঙ্গে। অবাধে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। দু-দিনে তাপমাত্রা এক ধাক্কায় নামল পাঁচ ডিগ্রির বেশি। ফলে ফের একবার কাঁপতে চলেছে বঙ্গবাসী।

উত্তুরে হাওয়াতে কাঁপন ধরাবে

উত্তুরে হাওয়াতে কাঁপন ধরাবে

আজ শনিবার আলিপুর হাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে তাতে স্পষ্ট যে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে। একই সঙ্গে বইবে উত্তুরে হাওয়া। সপ্তাহের শেষে জমিয়ে ব্যাটিং করবে শীত। তবে সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী কয়েকদিন কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। স্বাভাবিক এর নিচেই থাকবে পারদ। জমিয়ে শীতের স্পেল কয়েকদিন। আজ শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি। গতকাল অর্থাৎ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রিতে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 89 শতাংশ। এমনটাই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ

আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকবে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আর সেই মতো আজ শনিবার এবং আগামীকাল রবিবার রাজ্যে জমিয়ে শীতের আমেজ পাওয়া যাবে। যদিও মঙ্গলবার পর্যন্ত এই অবস্থায় বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে সকালের বুলেটিনে এমনটাই জানানো হয়েছে।

তাপমাত্রা বাড়তে শুরু করবে

তাপমাত্রা বাড়তে শুরু করবে

বুলেটিন অনুযায়ী বুধবার থেকে ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে শুক্রবার থেকে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই মতো একাধিক জায়গাতে বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গ

অন্যদিকে উত্তরবঙ্গেও আজ থেকে পরিষ্কার আকাশ। সেখানে একাধিক জেলাতে তাপমাত্রা নিচের দিকে। আগামী কয়েকদিন স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। তবে সেখানে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলাতে। শুধু তাই নয়, শুক্র এবং শনিবারও দার্জিলিং সহ উত্তররের জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে

পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে

আলিপুর হাওয়া অফিস পুর্বাভাসে জানাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। ফলে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার আবহাওয়ার পরিবর্তন হবে ফের একবার। বিশেষ করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই পরিস্থিতি বদল হতে শুরু করবে বলে পূর্বাভাস।

রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তামিলনাড়ুর উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ভিন রাজ্যে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ।পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহের সর্তকতা দেওয়া রয়েছে। তবে মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে জানুয়ারির শেষ সপ্তাহে বিহার উড়িষ্যা ঝাড়খন্ড শৈত্যপ্রবাহের সম্ভাবনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+