Bengal Weather: সাগরে বাড়ছে ঘূর্ণাবর্ত! বাংলার নয় জেলায় ভারী আর দুই জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস

সকালটা শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Bengal Weather) এর থেকে রেহাইয়ের আপাতত কোনও উপায় নেই। আপাতত দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বৃষ্টি তুলনামূলক বেশিই হবে।

রবিবার সকালে দেওয়া আবহাওয়ার (Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে পরপর তিন দিন আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দুদিন বাকি ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও মঙ্গলবার তা কম থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। আপাতত তাপমাত্রা পরিবর্তনের পূর্বাভাস নেই।

আবহাওয়া

রবিবার সকালে দেওয়া আবহাওয়ার (Bengal Weather) পূর্বাভাস, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রথম ২৪ ঘন্টায় অর্থাৎ এদিন পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর রবিবার সকালে (Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের মতোই। ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৬৯ শতাংশ।

আবহাওয়া দফতর জানিয়েছে (Bengal Weather) একটি অক্ষরেখা রাজস্থান থেকে বাংলার ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে এই বৃষ্টি। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৪)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (২৬)
বর্ধমান (২৫)
কোচবিহার (২৫.১)
দার্জিলিং (১৬.৪)
কালিম্পং (১৯.৮)
দিঘা (২৫.৯)
কলকাতা (২৭.৫)
দমদম (২৭.৫)
কৃষ্ণনগর
মালদহ (২৫.৯)
মেদিনীপুর (২৭.৩)
শিলিগুড়ি (২৭)
শ্রীনিকেতন (২৫.৭)
সুন্দরবন (২৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.৩)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩৪)
বর্ধমান (৩২.৮)
কোচবিহার (৩০.৭)
দার্জিলিং (২২)
কালিম্পং (২৩.৫)
দিঘা (৩৩.৮)
কলকাতা (৩৩.২)
দমদম (৩৫)
কৃষ্ণনগর (৩২.৮)
মালদহ (৩১.৪)
মেদিনীপুর (৩৪.৫)
শিলিগুড়ি (৩৪.৭)
শ্রীনিকেতন (৩৩.৪)
সুন্দরবন (৩২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+