West Bengal Weather: নিম্নচাপের হাত ধরেই কি দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: বৃষ্টি হলেও সেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। ২১ জুলাই নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে। তবে তার প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে কতটা পড়ে এখন সেটাই দেখার।

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবারের বাকি সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব জায়গাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

West Bengal Weather

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবারের বাকি সময় এবং বৃহস্পতিবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর বুধবার বিকেলে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ।

এদিন বিকেলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, (West Bengal Weather) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূল এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৩.৭) ২৬ (২৫.৪)
বহরমপুর (৩৪) ২৮ (২৭)
বাঁকুড়া (৩২.৬) ২৫.৪ (২৫.৭)
বর্ধমান (৩৪) ২৪.৮ (২৫.৪)
কোচবিহার (৩৫) ২৭ (২৬.৫)
দার্জিলিং (২১.৮) ১৭.৫ (১৬)
কালিম্পং (২৫.৫) ১৯.৩ (১৯.৩)
দিঘা (৩৪) ২৭ (২৬.১)
কলকাতা (৩৩) ২৭.৬ (২৭.৮)
দমদম (৩৪.৩) ২৭.৩ (২৭)
কৃষ্ণনগর (৩৩.৪) ২৬.৪ (২৬)
মালদহ (৩৬.১) ২৮.৮ (২৬.৬)
মেদিনীপুর (৩৩.৪) ২৭.১ (২৭.৩)
শিলিগুড়ি (৩৮) ২৭.৮ (২৭.৫)
শ্রীনিকেতন (৩৪.৫) ২৬ (২৫)
সুন্দরবন (৩২.৫) ২৬.৫ (২৬.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+