West Bengal Weather Forecast: ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ কি বৃষ্টি বিঘ্নিত হবে? আগামী পাঁচ দিন বাংলার আপডেট

West Bengal Weather Forecast: আজ ১৮ জুলাই। মধ্যে দুদিন পরেই ২১ জুলাই। কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। অনেকেই প্রশ্ন করছেন, সেদিন কেমন থাকতে পারে আবহাওয়া। আবহাওয়া দফতরের তরফ এর একটা ইঙ্গিত দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। এদিন সকালের সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৯ মিমি (West Bengal Weather Forecast)।

weather forcast

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১৮জুলাই ২৮ ৩৩ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে
১৯জুলাই ২৮ ৩৩ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে
২০জুলাই ২৮ ৩২ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে
২১জুলাই ২৮ ৩৩ একই
২২জুলাই ২৯ ৩৩ আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৮ জুলাই মঙ্গলবার (West Bengal Weather) উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১৯ জুলাই বুধবার তেমন কোন পূর্বাভাস নেই। বরং উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা সেদিন বৃষ্টিহীন থাকতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
  • ২০, ২১ জুলাই যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ২২ জুলাই শনিবার তেমন কোন পূর্বাভাস নেই। সেদিন বৃষ্টিহীন থাকতে পারে। বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১৮ জুলাই মঙ্গলবার সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১৯, ২০, ২১, ২২ জুলাই যথাক্রমে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে সব জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। জেলাগুলিতে আরও বেশি করে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।
  • ১৯ জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। সেখান থেকে থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে তা তৈরি হলেও ২১ জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ সমাবেশে তেমন কোনও প্রভাব পড়ার সম্ভাবনা কম।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+