Partha Chatterjee: হোয়াটসঅ্যাপে সুপারিশ পেয়ে 'রুদ্ধদ্বার' বৈঠক সারতেন পার্থ, অফিস এড়িয়ে ঘরে জন্মাত 'দুর্নীতি'

Teacher Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই (CBI)। শুধু কাগুজে সুপারিশই নয়, হোয়াটসঅ্যাপ কিংবা এসএমএস পাঠিয়েও সুপারিশ (Recommendations) করা হত চাকরি প্রার্থীদের (Job Candidates) নাম। সেই নাম ব্যক্তিগতভাবে খতিয়ে দেখতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

সিবিআইয়ের দাখিল করা চার্জশিটের (CBI Chargesheet) সঙ্গে যে অতিরিক্ত নথি যুক্ত করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে সুপারিশ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়ার ব্যাপারে। ইতিমধ্যে বিশেষ আদালতে সেই সমস্ত নথি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

partha chatterjee

তাতে সুপারিশ হওয়া এমন ৩২৪ জন প্রার্থীর নামও ধরে ধরে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রাক্তন সাংসদ, বিধায়ক-সহ একাধিক প্রভাবশালী সেই নামগুলির সুপারিশ করেছিলেন। ওই সুপারিশ তালিকায় ১৩৪ জন আবার এমনও নাম রয়েছে, যারা ইতিমধ্যেই অবৈধভাবে নিয়োগের মাধ্যমে চাকরি পেয়ে রাজ্যের পোষিত বিভিন্ন বিদ্যালয়ে বহাল তবিয়তে রয়েছেন।

সূত্রের আরও দাবি, চাকরিপ্রার্থী বাছাইয়ের আগে নাকি রুদ্ধদ্বার বৈঠকও সারতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ। কাদের সঙ্গে? রাজ্য শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে হত বৈঠক। সূত্রের এও দাবি, এভাবে বেআইনি নিয়োগের 'কুকীর্তি' ধামাচাপা দিতে অফিসে নয়, বাড়িতে ওই বৈঠক করতেন পার্থ চ্যাটার্জি।

গত ২০২২ সালের জুলাইতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। স্রেফ তাই নয়, ইডির ফাইল করা চার্জশিটে পার্থকে গোটা দুর্নীতির কিংপিন বলেও উল্লেখ করা হয়। এছাড়াও চার্জশিটে নাম রয়েছে অর্পিতা মুখার্জি ও পার্থের জামাইয়ের।

পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চ্যাটার্জির নামে ট্রাস্টেরও উল্লেখ করা হয়েছে ইডির চার্জশিটে। বেআইনি নিয়োগের ঘুষ বাবদ টাকা এই ট্রাস্টের অনুদান হিসেবে দেখানো হত বলে অভিযোগ। বর্তমানে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পার্থ চ্যাটার্জি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সুস্থ আছেন পার্থ। খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

তবে বেসরকারি হাসপাতালে পার্থের জীবনের ঝুঁকি রয়েছে, এই আশঙ্কা করে দিনকয়েক আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লেখেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের সুরক্ষা নিশ্চিত করতে বলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+