সিএএ বিরোধিতার জন্য বাতিল করা হয়েছে বাংলার ট্যাবলো দাবি মদন মিত্রের
সিএএ- বিরোধিতার মাশুল, প্রজাতন্ত্র দিবসে বাতিল বাংলার ট্যাবলো
সিএএ চালু না করার জন্য বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। বৃহস্পতিবার এইকথা জানান তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। তিনি বলেন, রাজ্যে সিএএ ও এনআরসি চালু করবেন না মুখ্যমন্ত্রী। তাই প্রতিহিংসার জন্য কেন্দ্রীয় সরকার ট্যাবলো বাতিল করেছে। প্রসঙ্গত, ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র।

কন্যাশ্রী, যুবশ্রীর মতো কর্মসূচিকে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রের মিছিলে তুলে ধরতে চেয়েছিল রাজ্য সরকার। তবে রাজ্যের পাঠানো তালিকা বাতিল করে কেন্দ্র সরকার। আর কেন্দ্রের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা মদন মিত্র।
তিনি বলেন বাংলা কন্যাশ্রীর জন্য ইউনেস্কো থেকে পুরসকৃত হয়েছে। আর কেন্দ্র কন্যাশ্রীর ট্যাবলো বাতিল করেছে মোদি সরকার। মানুষ যা বোঝার বুঝবে। তারপরেই বিজেপিকে সিএএ নিয়ে ফের আক্রমন করেন মদন মিত্র। তিনি এরাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে হুঙ্কার ছুড়ে বলেন বাংলায় নো এনআরসি নো সিএএ।












Click it and Unblock the Notifications