নদিয়ায় এসেই আবদুল্লাহ হলেন বিপ্লব বিশ্বাস, 'এবিটি'র হয়েই চলত কাজ! বাংলায় ফের গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি

Bengal STF Arrest Terrorist: সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ (Bengal STF)! ধৃত ওই জঙ্গির নাম আবদুল্লাহ বলে জানা যাচ্ছে। যদিও পরিচয় বদলে সে বিপ্লব বিশ্বাস নামে সে বাংলায় ঘুরছিল। গোপন সূত্র থেকে খবর পেয়ে আজ বৃহস্পতিবার নদিয়া থেকে আবদুল্লাহ ওরফে বিপ্লবকে গ্রেফতার করে এসটিএফের আধিকারিকরা।

গত কয়েকমাসে অভিযানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। সেই সূত্র ধরেই বিপ্লবকে গ্রেফতার (Bengal STF Arrest Terrorist) করা হল বলে জানা যাচ্ছে। যা বেঙ্গল এসটিএফের কাছে বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

arrest

  • Bengal STF Arrest Terrorist: দফায় দফায় জেরা করা হচ্ছে

মনে করা হচ্ছে ধৃত বিপ্লব বিশ্বাসের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার (ABT-Ansarulla) প্রত্যক্ষ যোগ রয়েছে। এই জঙ্গি সংগঠনের নির্দেশেই সে বাংলায় বিভিন্ন ধরনের দেশবিরোধী কাজ চালাত বলে অনুমান STF-এর। শুধু তাই নয়, আনসারুল্লার হয়ে মগজধোলাই'য়ের কাজও সে করতে বলে খবর। তবে ধৃত আবদুল্লাহ ওরফে বিপ্লব নদিয়ার বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে এসে ঘাঁটি গেড়েছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ধৃত জঙ্গিকে দফায় দফায় জেরা শুরু করেছে এসটিএফের আধিকারিকরা।

  • Bengal STF Arrest Terrorist: কীভাবে মিলল বিপ্লবের হদিশ?

জানা যায়, গত কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে অন্য রাজ্যের পুলিশ ABT জঙ্গি শাদ রাডিকে গ্রেফতার করে। জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার (ABT) এর হয়ে ভারতে বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপ সে চালাত। রাডির গ্রেফতারি ছিল তদন্তকারীদের কাছে বড় সাফল্য।

জানা যায়, গ্রেফতারের পর শাদ রাডি আত্মীয়-সহ ২ জনকে দীর্ঘ জেরা করেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই জিজ্ঞাসাবাদের সময় বিপ্লবের হদিশ পান তদন্তকারীরা। আর এরপরেই তাঁকে ধরতে জাল পাতে বেঙ্গল এসটিএফ। শুধু তাই নয়, একেবারে হাতেনাতে গ্রেফতার (Bengal STF Arrest Terrorist) করা হয়। যা বড়সড় সাফল্য হিসাবেই দেখা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+