এসআইআর শুনানিতে হাজিরা দিলেন নেতাজির প্রপৌত্র, প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করলেন ক্ষোভ

নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু হাজিরা দিলেন এসআইআর শুনানিতে। তিনি বলেন, এই প্রক্রিয়া "গুরুত্বপূর্ণ" হলেও তা "সঠিকভাবে পরিচালিত হচ্ছে না"।

বিজেপির টিকিটে ২০১৬ সালের বিধানসভা ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে লড়া চন্দ্র কুমার বসু এই বিশেষ সংশোধনীকে "পুরোপুরি হয়রানি" ও স্বচ্ছতাহীন বলে আখ্যা দিয়েছেন।

চন্দ্র কুমার বসু জানান, গত ১৬ জানুয়ারি তিনি নিজে, তাঁর স্ত্রী ও কন্যা এই শুনানিতে হাজির হয়েছিলেন। বিদেশে থাকা তাঁর দুই পুত্রের পক্ষ থেকে তাঁরাই প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, "এসআইআর গুরুত্বপূর্ণ, তবে এটি যেভাবে পরিচালিত হচ্ছে, তা সঠিক নয়। সাধারণ মানুষকে এর নামে হয়রানির শিকার হতে হচ্ছে। এত তড়িঘড়ি এটি করার কোনও কারণ আমি দেখি না।"

সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও তাঁর পরিবারকে শুনানির জন্য ডাকা হয়েছিল বলে চন্দ্র কুমার বসু দাবি করেন। তিনি অভিযোগে বলেন, "এরপরও আমাদের শুনানিতে ডাকা হয়েছিল। কারণটি আশ্চর্যের ছিল, কারণ আধিকারিকরা জানিয়েছেন, সংযোগে সমস্যা আছে। আমি এসআইআর-এর জন্য ডাক পেয়েছি বলে অভিযোগ করছি না, কিন্তু পুরো প্রক্রিয়াটিই অস্পষ্ট ও জগাখিচুড়ি।"

তাঁর কথায়, "প্রথমে বলা হয়েছিল যে ২০০২ সালের ভোটার তালিকায় আমার নাম খুঁজে পাওয়া যায়নি, পরে অবশ্য পাওয়া যায়। এখন, সমস্ত বৈধ নথি সহ ফর্ম জমা দেওয়ার পরও তাঁরা সংযোগে সমস্যার কথা বলছেন। যদি এটি প্রযুক্তিগত সমস্যা হয়, তবে এর জন্য কারা দায়ী?"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+