কুয়াশা ও শীতের দাপটে কাঁপছে বাংলা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
পৌষের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখনও কাঁপছে বাংলা। ঘন কুয়াশা ঢেকে দিয়েছে মাঠ,পথ ও ঘাট। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখনই বিদায় নিচ্ছে না শীত। অন্তত আরও কয়েকদিন বজায় থাকবে শৈত্য প্রবাহের দাপট ও দিনের শীতলতা। উত্তর ও দক্ষিণ দুই বাংলাতেই জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কতা।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ থেকে সাত দিন শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কুয়াশার জেরে সকালে প্রায় ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে দৃশ্যমানতা। রবিবারের পর পরিস্থিতিতে খানিক স্বস্তি মিলতে পারে, ঘনতা কমবে কুয়াশার।

কলকাতাও রেহাই পাচ্ছে না শীতের আঁচ থেকে। চলতি সপ্তাহের মঙ্গলবার ছিল শহরের সবচেয়ে ঠান্ডা দিন। শীতের তাপমাত্রা প্রায় একই গণ্ডিতে ঘুরপাক খাচ্ছে, শুক্রবার ও শনিবার সর্বনিম্ন থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াসে, সর্বোচ্চ ২২ ডিগ্রি। রবিবার থেকে সামান্য বাড়বে পারদ।
আজ ঘন কুয়াশায় ঢাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর। দক্ষিণবঙ্গে হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় দেখা দেবে 'শীতল দিনের' অবস্থা। যদিও সকালের দিকে হালকা উষ্ণতার আভাস মিললেও শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা, সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিন ধরেই ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে দোলাচলে।
পৌষ মাস ফুরোতে আর মাত্র পাঁচ দিন। কিন্তু হাওয়া অফিস পরিষ্কার জানিয়েছে শীত আপাতত কোথাও যাচ্ছে না। জানুয়ারির শুরুর মতো কনকনে ঠান্ডা নাও থাকতে পারে, তবে শীতের আমেজ রয়ে যাবে। বীরভূম ও পূর্ব বর্ধমানে শৈত্য প্রবাহ, আরও ছ'টি জেলায় শীতল দিনের পরিস্থিতি।
আগামী দিনে আরও জারি থাকবে কুয়াশার সতর্কতা বীরভূম, নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও দুই বর্ধমানে দৃশ্যমানতা কমার সম্ভাবনা। এদিকে দার্জিলিং সহ উত্তরবঙ্গে শীতের রাজত্ব চলবে আরও কয়েক সপ্তাহ।
দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তার প্রভাব পড়বে না বাংলায়। রবিবার থেকে কলকাতা খানিক উষ্ণ হলেও উত্তুরে হাওয়ার দাপট থেকে যায় আর সেই সঙ্গেই থাকে শীতের নিবিড় আমেজ।












Click it and Unblock the Notifications