‘কিয়ারে’র পথ ধরে ধেয়ে আসছে ‘মহা’! ঘূর্ণিপাকে বাংলায় শীতের দফারফা হওয়ার আশঙ্কা

এবার বিলম্বিত বর্ষা বেশ ভুগয়েছে বাংলাকে। উৎসবের মরশুম কেটেছে বৃষ্টিতে বৃষ্টিতে। তার উপর আরব সাগরে এবার বাসা বেঁধেছিল ঘূর্ণিঝড় কিয়ার। এখনও তার রেশ চলছে।

এবার বিলম্বিত বর্ষা বেশ ভুগিয়েছে বাংলাকে। গোটা উৎসবের মরশুম কেটেছে বৃষ্টিতে বৃষ্টিতে। তার উপর আরব সাগরে এবার বাসা বেঁধেছিল ঘূর্ণিঝড় কিয়ার। এখনও তার রেশ চলছে। ফলে উত্তর-পশ্চিমের শীতল বাতাল প্রবেশ করতে পারছে না বাংলায়। ফলে সকালের দিকে শীত শীত ভাব থাকলেও, এখনও সেভাবে শীতের আমেজ তৈরি হচ্ছে না।

সাগরের ঘূর্ণিপাকে আটকে শীতল বাতাস

সাগরের ঘূর্ণিপাকে আটকে শীতল বাতাস

আবহবিদরা জানান, আরব সাগরের ঘূর্ণিপাকে আটকে রয়েছে শীতল বাতাস। এই ‘কিয়ারে'র প্রকোপ থেকে আরব সাগর মুক্ত হলেই শীতল হাওয়া ঢুকবে ভারতে। শীত পড়তে শুরু করবে তারপর। তবে এখানেও রয়েছে এক সমস্যা। কিয়ারের পথ ধরেই আসছে সাইক্লোন ‘মহা'। এই ‘মহা'র দাপট আবার শৈত প্রবাহে ব্যাঘাত ঘটাবে কি না, সেটাও দেখার।

আগামী পাঁচদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই

আগামী পাঁচদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই সে অর্থে। ফলে ভোরের দিকে শীতভাব থাকলেও বেলা গড়ালে গরম থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ আজ ছিল একেবারে পরিষ্কার। আগামী পাঁচদিনও আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই এই ক-দিন।

আরব সাগরে ‘কিয়ারে’র পর ‘মহা’র আগমন

আরব সাগরে ‘কিয়ারে’র পর ‘মহা’র আগমন

এদিকে, আরব সাগরে কিয়ারের পর আরও এক সাইক্লোন বাসা বেঁধেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই চতুর্থ সাইক্লোন রূপে আরব সাগরে দাপাতে শুরু করবে এই ‘মহা'। লাক্ষাদ্বীপ থেকে ভারতের উত্তর-পশ্চিম উপকূলের দিকে ধেয়ে যেতে শুরু করবে এই সাইক্লোন। বর্তমানে এই সাইক্লোন ‘মহা' লাক্ষাদ্বীপের সন্নিকটে অবস্থান করছে। কিয়ারের প্রভাবে ঝড়-বৃষ্টির মধ্যেই আরও এক দুর্যোগ অপেক্ষায় আরব সাগরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+