'নন্দীগ্রামে বাংলার বিশ্বাসঘাতকদের হারাবে বাংলার কন্যা', নির্বাচন শুরু হতেই চ্যালেঞ্জ ডেরেকের

আজ থেকে শুরু আট দফার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন৷ আজ প্রথম দফার ভোটগ্রহণ হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়৷ ৩০টি আসনে ১৯১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ সকাল সাতটা থেকে করোনা সংক্রান্ত সুরক্ষা বিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ৷ এমত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। অপরদিকে, তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন ফের আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, বাংলায় তৃণমূলই জিতছে৷

গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান

গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান

এদিন মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ অপরদিকে, তাঁর দলের নির্ভরযোগ্য সেনানি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এই দিনেই ফের আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, 'তৃণমূলই জিতবে বাংলায়৷'

ডেরেকের চ্যালেঞ্জ

ডেরেকের চ্যালেঞ্জ

ভোট গ্রহণ শুরু হতেই এদিন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন টুইটে লেখেন, '২ মে: বাংলায় জিতবে তৃণমূল৷ ১. নন্দীগ্রামে বাংলার বিশ্বাসঘাতকদের হারাবে বাংলার কন্যা৷ ২. প্রত্যেক প্রতিষ্ঠানকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যাবেন পর্যটক গ্যাং-এর সদস্য মো-শা৷ ৩. পশ্চিমবঙ্গের মহিলারা যে ভাবে চাইবেন, শাড়ি পরবেন৷'

'সবাই আসুন, ভোট দিন'

'সবাই আসুন, ভোট দিন'

প্রথম দফার ভোট শুরু হয়েছে আজ সকাল ৭টা থেকে৷ আর সক্কাল সক্কালই টুইট করে বাংলার মানুষকে এই উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটে তিনি লিখেছেন, 'বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।'

বাংলাদেশ থেকে ভোটদানের আহ্বান মোদীর

বাংলাদেশ থেকে ভোটদানের আহ্বান মোদীর

এদিকে ভোট গ্রহণ শুরু হতেই বাংলাদেশে সফরকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় লেখেন, 'পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।'

বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+