বাংলা থেকে রাজ্যসভায় কারা যাচ্ছেন! বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধিদের তালিকা একনজরে

বাংলা থেকে রাজ্যসভায় কারা যাচ্ছেন! বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রতিনিধিদের তালিকা একনজরে

বাংলা থেকে রাজ্যসভায় সাংসদদের নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হল। যে ক'জনের মনোনয়ন জমা পড়েছিল তাঁরা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মনোনীত হয়েছেন। এঁদের মধ্যে তৃণমূল ও বামেদের একাধিক সাংসদ রয়েছেন। যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন,তাঁদের মধ্যে কারা রয়েছেন দেখে নেওয়া যাক।

জোটবদ্ধ বিজেপি বিরোধী শিবির রাজ্যসভায়!

জোটবদ্ধ বিজেপি বিরোধী শিবির রাজ্যসভায়!

উল্লেখ্য়, গোটা বাংলার রাজনীতিতে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের ছবিই সামনে আসে। এক্ষেত্রে এদিন রাজ্যসভায় তৃণমূল ও বামেদের প্রার্থীকে সমর্থন করতে দেখা গেল বাংলার কংগ্রেসকে। যার জেরে এদিন বাংলা থেকে মনোনীত সকলেই রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন।

বামেদের স্বস্তির হাওয়া

বামেদের স্বস্তির হাওয়া

বামেদের তরফে মনোনীত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এদিন নির্বাচিত হন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। তাঁকে নিয়ে বামেরা স্বপ্ন দেখলেও লোকসভায় সেই স্বপ্ন পূরণ হয়নি।

কারা রাজ্যসভায়

কারা রাজ্যসভায়

উল্লেখ্য, তৃণমূলের তরফে অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সিরা মনোনয়ন জমা দেন। আর এঁরা প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করে নেন রাজ্যসভার ভোট। অন্য়দিকে, নির্দল দীনেশ বাজাজের মনোনয় খারিজ হয়ে যায়। তাঁর মনোনয়নের ক্ষেত্রে কয়েটি গলতি থাকার জন্য মনোনয়ন খারিজ হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+