বাংলা থেকে আর কে কে মন্ত্রী হবেন বিজেপির! সম্ভাব্য তালিকায় যে সব সাংসদরা

বাংলা পেতে পারে পূর্ণমন্ত্রী-রাষ্ট্রমন্ত্রীও! মোদীর মন্ত্রিসভায় সম্ভাব্য তালিকায় যে সাংসদরা

লোকসভা ভোটে তৃণমূলের বিজয় সম্ভাবনাকে তুড়ি মেরে বাংলায় পদ্ম ফুটিয়ে ছেড়েছিল বিজেপি। বাংলায় ২ থেকে বে়ড়ে ১৮ জন সাংসদ নিয়ে দ্বিতীয় মোদী সরকার গঠন হয়েছিল কেন্দ্র। স্বভাবতই মনে করা হয়েছিল, দু-চারজন পূর্ণমন্ত্রী পাবে বাংলা। কিন্তু আদতে দেখা গিয়েছিল মাত্র দু'জন রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে বাংলা থেকে।

বাংলা পেতে পারে পূর্ণমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রীও

বাংলা পেতে পারে পূর্ণমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রীও

তবে ২০২১-এর আগে বাংলা পেতে পারে পূর্ণমন্ত্রী ও আরও বেশ কয়েকজন রাষ্ট্রমন্ত্রীকে। মোদী সরকার টু-এরপ দ্বিতীয় বর্যপূর্তির দিনেই মিলল সেই আভাস। বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। সেই লক্ষ্যেই এবার বাংলা থেকে অন্তত চারজন মোদী ক্যাবিনেটে সুযোগ পেতে পারেন।

বর্ষপূর্তিতে বাংলাকে মন্ত্রিত্ব উপহার

বর্ষপূর্তিতে বাংলাকে মন্ত্রিত্ব উপহার

নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় সরকার প্রতিষ্ঠার পর বাংলা থেকে দু-জন রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী করা হয়েছিল। কোনও পূর্ণমন্ত্রী পায়নি বাংলা। এখন দুজনকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বাংলাকে পাখির চোখ করেই বিজেপি প্রথম বর্ষপূর্তিতে বাংলাকে মন্ত্রী উপহার দিতে চাইছে।

মন্ত্রী হিসেবে ভাসছে মোদী ঘনিষ্ঠ সাংসদের নাম

মন্ত্রী হিসেবে ভাসছে মোদী ঘনিষ্ঠ সাংসদের নাম

দুজন আছেন। আর চারজন মন্ত্রী পেতে পারে বাংলা। এর মধ্যে দুজন পূর্ণমন্ত্রী এবং দুজন রাষ্ট্রমন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসেবে প্রথমেই ভাসছে মোদী-শাহ ঘনিষ্ঠ এক বাঙালির নাম। তিনি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। প্রধানমন্ত্রী মোদী স্বয়ং তাঁকে চাইছেন তাঁর ক্যাবিনেটে।

মোদীর মন্ত্রিসভায় দিলীপ ঘোষ! বিস্তর জল্পনা

মোদীর মন্ত্রিসভায় দিলীপ ঘোষ! বিস্তর জল্পনা

গেরুয়া শিবিরের একটা অংশ দিলীপ ঘোষকে মন্ত্রিসভায় চাইলেও, অমিত শাহ তাঁকে চাইছেন না। কেননা দিলীপ ঘোষের কাঁধে বঙ্গ বিজেপির দায়িত্ব। সামনে ২০২১-এর বিধানসভা নির্বাচন। বাংলা থেকে ফোকাস সরালে চলবে না। তাই দিলীপ ঘোষের মন্ত্রিসভায় আসা হচ্ছে না।

বাংলা থেকে ভাসছে যেসব সাংসদদের নাম

বাংলা থেকে ভাসছে যেসব সাংসদদের নাম

বাংলা থেকে আরও দুই রাষ্ট্রমন্ত্রী হিসেবে ভাসছে অনেক নাম। সেই তালিকায় রয়েছে অন্তত চার জন সাংসদের নাম। সেই তালিকায় রয়েছেন জয়ন্ত রায়, শান্তনু ঠাকুর। রয়েছেন লকেটে চট্টোপাধ্যায় ও সুভাষ সরকারও। এঁদের মধ্যে যে কোনও দুজন রাষ্ট্রমন্ত্রী হতে পারেন।

আর একজন পূর্ণমন্ত্রী সঙ্ঘঘনিষ্ঠ বুদ্ধিজীবী!

আর একজন পূর্ণমন্ত্রী সঙ্ঘঘনিষ্ঠ বুদ্ধিজীবী!

আর একজন পূর্ণমন্ত্রী হতে পারেন সঙ্ঘ ঘনিষ্ঠ এক বাঙালি। তাঁকে রাজ্যসভায় সাংসদ করে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। তিনি একজন সঙ্ঘঘনিষ্ঠ বুদ্ধিজীবী। এর ফলে স্পষ্ট যে বাংলায় লোকসভা ভোটে জয়ী কোনও সাংসদ পূর্ণমন্ত্রী হচ্ছেন না। পূর্ণঁমন্ত্রী করা হতে পারে রাজ্যসভার সাংসদদেরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+