তৃণমূলের ইস্তেহারে থাকবে পিকের 'ছাপ'! জিততে পারলে বাংলাকে কী দেবেন মমতা?

আগে কথা ছিল ৯ ফেব্রুয়ারি প্রকাশিত হবে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার। তবে একাধিক কারণে তা পিছিয়ে যায়। এই আবহে শিবরাত্রীর দিনে কালীঘাটে নিজের বাড়ি সংলগ্ন তৃণমূল অফিস থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের ইস্তেহারে থাকছে প্রশান্ত কিশোরের ছাপ

তৃণমূলের ইস্তেহারে থাকছে প্রশান্ত কিশোরের ছাপ

আজ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরে যাবেন। ফিরে গিয়েই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে এবারে তৃণমূলের ইস্তেহারে থাকছে প্রশান্ত কিশোরের ছাপ। ইস্তেহারে এবার থাকছে উন্নয়নের বড় ঘোষণা।

ভেবে চিন্তেই ইস্তেহার প্রকাশের জন্য শিবরাত্রীর দিনটিকে স্থির করা হয়েছে

ভেবে চিন্তেই ইস্তেহার প্রকাশের জন্য শিবরাত্রীর দিনটিকে স্থির করা হয়েছে

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিভিন্ন জনসভা থেকে বলেছেন নির্বাচনে জিতলে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও বিরোধীদের জবাব দিতে এবারের ইস্তেহারে থাকতে পারে শিল্পের প্রতিশ্রুতি। বিশেষ জোর দেওয়া হতে পারে হলদিয়া এবং সিঙ্গুরে শিল্প স্থাপনের ক্ষেত্রে। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, খুব ভেবে চিন্তেই ইস্তেহার প্রকাশের জন্য শিবরাত্রীর দিনটিকে স্থির করা হয়েছে তৃণমূলের তরফে। এবং এর নেপথ্যে রয়েছেন প্রশান্ত কিশোর।

জনমুখী ইস্তেহার

জনমুখী ইস্তেহার

এর আগে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, বিহারে প্রশান্ত কিশোরের কষা ছকে সাফল্য পেয়েছে আই-প্যাকের সাহায্যপ্রাপ্ত দলগুলি। এবার তৃণমূলের ক্ষেত্রেও একই ছক কষতে চলেছেন প্রশান্ত কিশোর। যার মধ্যে অন্যতম হল জনমুখী ইস্তেহার তৈরি করা। বিনামূল্যে রেশন থেকে স্বাস্থ্যসাথী, তৃণমূলের ইস্তেহারে থাকতে চলেছে এই সব প্রকল্পের উল্লেখ।

বিজেপির হিন্দু কার্ডের পাল্টা ছক

বিজেপির হিন্দু কার্ডের পাল্টা ছক

জানা গিয়েছে বৃহস্পতিবার শিবরাত্রি, তাই নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় শিব পুজো দেবেন। তারপর কলকাতায় ফিরে ইস্তেহার প্রকাশ করবেন মমতা। উল্লেখ্য, ইতিমধ্যেই মমতার ভআষণ থেকে বোঝা গিয়েছে যে তিনি বিজেপির হিন্দুত্ববাদী ছককে ভেস্তে দিতে পাল্টা সমীকরণ সাজাচ্ছেন। এদিকে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১৩০টি জনসভা করবেন রাজ্য জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+