মিষ্টি আর পছন্দের খাবার, যমের দুয়ারে কাঁটা দিয়ে রাজনৈতিক নেতাদের ভাইফোঁটা দিলেন বোনেরা

মিষ্টি আর পছন্দের খাবার, যমের দুয়ারে কাঁটা দিয়ে রাজনৈতিক নেতাদের ভাইফোঁটা দিলেন বোনেরা

যমের দুয়ারে পড়ল কাঁটা.... ভাইদের মঙ্গলকামনা করে কপালে ফোঁটা দিচ্ছেন বোনেরা। বাংলা ঘরে ঘরে ঊলুধ্বনি আর শাঁখের আওয়াজ ভাইফোঁটা অনুষ্ঠানের জানান দিচ্ছেন। বিভিন্ন তারকা থেকে রাজনৈতিক নেতারা বোনের কাছে ছুটেছেন ফোঁটা নিতে। বোনেরাও উপোস করে ভাইয়ের মঙ্গলকামনা করে মিষ্টিমুখ করানোর জন্য সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করেন। বুধবার অনেকে ভাইফোঁটার অনুষ্ঠান করলেও বৃহস্পতিবার সকালেই বেশিরভাগ ঘরে ভাই ফোঁটার আয়োজন করা হয়।

ভাইফোঁটা নিলেন শোভনদেব চট্টোপাধ্যায়

ভাইফোঁটা নিলেন শোভনদেব চট্টোপাধ্যায়

বৃহস্পতিবার সকালেই রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর বোনের কাছে যান। বোনের হাত থেকে ফোঁটা নেন শোভনদেব চট্টোপাধ্যায়। শাঁখ ও ঊলুধ্বনিতে শোভনদেব চট্টোপাধ্যায়ের কপালে ফোঁটা দেন তাঁর বোন। মিষ্টিমুখ করান দাদাকে। মঙ্গলকামনার পাশাপাশি দাদাকে প্রণাম করে আর্শীবাদ নেন তাঁর বোন। ভাই ফোঁটা নেন ফিরহাদ হাকিম। চেতলা অগ্রণী ক্লাবের তরফে ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানেই ভাইফোঁটা নেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সৌগত রায়কে ভাইফোঁটা চন্দ্রিমা ভট্টাচর্যের

সৌগত রায়কে ভাইফোঁটা চন্দ্রিমা ভট্টাচর্যের

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা রায় ভাইফোঁটা দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়কে। চন্দ্রিমা ভট্টাচর্য সাংসদকে ভাইফোঁটা উপলক্ষে ধুতি দেন। উপহার পেয়ে খুশি সৌগত রায়। এদিন চন্দ্রিমা ভট্টাচর্য নিমতা জোনাকির পূজা মণ্ডপে আরও ৩০ জনকে ভাইফোঁটা দেন। বিধানসভা কেন্দ্রের পৌর প্রধান থেকে শুরু করে দলীয় সভাপতি এবং জন প্রতিনিধিদের ভাইফোঁটা দেন মন্ত্রী।

বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা নিলেন অরূপ বিশ্বাস

বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা নিলেন অরূপ বিশ্বাস

বাঁশদ্রোনীর নবনীড় বৃদ্ধাশ্রমে নিয়ম মেনে প্রতিবছরের মতো এবারেও ভাইফোঁটার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। সেখানে বৃদ্ধাশ্রমের বৃদ্ধারা অরূপ বিশ্বাসকে ফোঁটা দেন। আশীর্বাদ করেন। ফুলের তোড়া দিয়ে অরূপ বিশ্বাসকে শুভ কামনা জানান।

ভাইফোঁটার অনুষ্ঠানে দমকল মন্ত্রী

ভাইফোঁটার অনুষ্ঠানে দমকল মন্ত্রী

প্রতি বছরের মতো এবারেও দিদি ও বোনেদের থেকে ভাইফোঁটা নেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার সকালেই সুজিত বসুর শ্রীভূমির বাড়িতে আসেন দিদি ও বোনেরা। মিষ্টি ও নানা স্বাদের খাবার সাজিয়ে সুজিত বসুকে তাঁরা ভাইফোঁটা দেন। মন্ত্রীর দিদি বলেন, তিনি রাজনীতি বোঝেন না। তিনি চান, তাঁর ভাই যেন সব সময় বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়। সমাজসেবা করেন। এদিন সুজিত বসু বলেন, ভাইফোঁটা উপলক্ষে ছুটি রয়েছে। তাই তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান।

ভাইফোঁটা নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

ভাইফোঁটা নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

বাঁকুড়ায় বোনেদের হাত থেকে ফোঁটা নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। মিষ্টি ও দাদার পছন্দের খাবারের পদ সাজিয়ে ফোঁটা দেন সুভাষ সরকারের বোন। ভাইফোঁটা উপলক্ষে সুভাষ সরকার সমস্ত বোনেদের সঙ্ঘবদ্ধ হয়ে থাকার আহ্বান করেন। বহরমপুরে বোনের কাছ থেকে ফোঁটা নেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+