নাড্ডার কনভয়ে কিছুই হয়নি, সকলেই নিরাপদে রয়েছেন, টুইট করল রাজ্য পুলিস

নাড্ডার কনভয়ে কিছুই হয়নি, সকলেই নিরাপদে রয়েছেন, টুইট করল রাজ্য পুলিস

বিজেপির রাজ্য সভাপতি েজপি নাড্ডর কনভয়ে কোনও হামলাই হয়নি। টুইট করে জানাল রাজ্য পুলিস। টুইটে লেখা হয়েছে কনভয়ের কিছু পিছনের গাড়ি ভাঙচুর হয়েছে। স্থানীয় যুবকরা ইট ছুড়েছে। কী ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে বিজেপি রাজ্য সভাপতি জেপি নাড্ডার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি। সেই ভিডিও একাধিক সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে।

নাড্ডার কনভয়ে হামলা হয়নি

নাড্ডার কনভয়ে হামলা হয়নি

দুপুর থেকে যখন ডায়মন্ড হারবারের কাছে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ি ভাঙচুর করা হয়। কখন রাজ্য পুলিসের পক্ষ থেকে টুইট করে দাবি করা হয়েছে নাড্ডার কনভয়ে কোনও হামলা হয়নি। কনভয়ের কয়েকটি গাড়িতে ইট ছোড়া হয়েছে। কনভয়ের পিছনের কয়েকটি গাড়িতে ভাঙচুর হয়েছে। সব বিজেপি নেতাই নিরাপদে রয়েছেন। কীঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে টুইটে দাবি করেছে রাজ্য পুলিস।

রাজ্যপালের আক্রমণ

রাজ্যপালের আক্রমণ

নাড্ডার কনভয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইটে ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। রাজ্যের আইন শঙ্খলা একেবারে তলানিতে এসে ঠেকেছে বলে অভিযোগ করেছেন তিনি। একদিন আগেই রাজ্যপাল মুখ্যসচিব ও ডিজিেক তলব করে চিঠি পাঠিয়েছেন। ১২ ডিসেম্বরের মধ্যে তাঁদের দেখা করতে বলেছেন রাজ্যপাল।

নাড্ডার গাড়িতে হামলা

নাড্ডার গাড়িতে হামলা

ডায়মন্ড হারবারের কাছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপি নেতাদের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ইট,পাথর, লাঠি মেরে ভেঙে ফেলা হয়েছে জেপি নাড্ডার গাড়ির কাচ। ভেঙে ফেলা হয়েছে কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়ের গাড়ির কাচও। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা হয়েছে।

অমিত শাহকে চিঠি

অমিত শাহকে চিঠি

নাড্ডার গাড়িতে হামলার ঘটনার কথা জাবিয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন দিলীপ ঘোষ। তারপরেই পুরো ঘটনার রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলায় জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি দাবি করেছেন অবার এই অপশাসনের অবসান ঘটার সময় এসে গিয়েছে। পুলিস নিষ্ক্রয় আচরণ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+