আজ সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার রায়দান, কী হবে বিনা ভোটে জয়ী আসনে

পঞ্চায়েত ভোটে বিনা ভোটে জয়ী ৩৪ শতাংশ আসনে কী হবে তা নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট।

পঞ্চায়েত ভোটে বিনা ভোটে জয়ী ৩৪ শতাংশ আসনে কী হবে তা নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে সকাল সাড়ে দশটার পর রায় ঘোষণা করা হবে। সর্বোচ্চ আদালতের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে।

আজ সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার রায়দান

বিজেপি সহ বিরোধী দলগুলি বারবারই শুনানির সময় রাজ্যে গণতান্ত্রিক ভোটদানের পরিবেশ নেই বলে অভিযোগ করেছে। যার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মুখ্য বিচারপতিকে জানিয়েছে। তার সঙ্গে এই আবেদনও করা হয়েছে যাতে এই ৩৪ শতাংশ আসনে ফের একবার আদালতের নির্দেশে ভোট হয়।

যদিও শাসক দল তৃণমূল ও নির্বাচন কমিশন এই বক্তব্যের বিরোধিতা করেছে। তাদের দাবি, বিরোধীদের জনসমর্থন নেই। আর সেকারণেই এই আসনগুলিতে তাঁরা প্রার্থী দিতে পারেনি। আর এখন মিথ্যা অভিযোগের আশ্রয় নিয়েছে।

বিরোধীদের মূল দাবি, রাজ্যে গণতন্ত্র বিপন্ন। আর তা পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যেই সর্বোচ্চ আদালত ভোট করার রায় দিক। এদিকে সরকারের যুক্তি ছিল, রাজ্যে পঞ্চায়েতগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই মামলার ফলে বোর্ড গঠন করা যাচ্ছে না। ফলে উন্নয়নের কাজ থমকে রয়েছে।

তৃণমূলের তরফে মামলা খারিজের আবেদন জানানো হয়েছিল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জিতেছে এমনতো আগেও হয়েছে। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলেই এটা সম্ভব হয়েছে। ফলে এই মামলা খারিজ করা হোক।

প্রসঙ্গত, যে ৩৪ শতাংশ আসনে মামলার জন্য বোর্ড গঠন করা যায়নি, সেখানে রাজ্য সরকারের তরফে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তীকালীন কাজ চালানো হচ্ছে। এদিন আদালত কী রায় দেয় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+