Bengal Panchayat Repoll 2023: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ পুনর্নির্বাচন! ভোট পড়ল ৬৪.৪২%

West Bengal Panchayat Repoll 2023: শেষ হল পুনর্নির্বাচন! শনিবার অবাধ সন্ত্রাস দেখেছিল বাংলা। আর এরপরেই রাজ্যের ৬৯৭ টি কেন্দ্রে ফের পুনর্নির্বাচন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

কিন্তু আজ সোমবার তেমন কোনও বড় ঘটনার সাক্ষী থাকেনি বাংলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি জায়গাতে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। যেমন সকালে দিনহাটাতে কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। বোমাবাজি হয় ময়না, বীরভুম সহ বেশ কয়েকটি জায়গাতে।

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ পুনর্নির্বাচন!

তবে নতুন করে এদিন কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও ভোটের দিন মুর্শিদাবাদ এবং নদিয়াতে দুই জায়গাতে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হন। আজ সোমবার দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ভোটের দিনের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হল ১৮।

অন্যদিকে সমগ্র ভোটপর্বে সন্ত্রাসের কারণে ৪১ জনের মৃত্যু হয়েছে এখনও হয়েছে। এদিন সকাল থেকে একেবারে সক্রিয় ছিল রাজ্য নির্বাচন কমিশন। এমনকি কমিশনে পৌঁছে যান কমিশনার রাজীব সিনহাও। তিনি জানান, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। প্রত্যেক বুথেই চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও এদিন দেখা গিয়েছে।

বুথের বাইরে কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি। বহিরাগত কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে কড়া হাতে তাদের সরিয়ে দেয় বাহিনী। অন্যদিকে পুলিশ -প্রশাসনের ভূমিকাও ছিল যথেষ্ট প্রশংসার। আর এই ছবি দেখে ভোটাররা বলছেন, এটাই তো হওয়া উচিৎ ছিল। তবে এর মধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় বিশেষ টিম পাঠাচ্ছে বিজেপি।

কমিশন সূত্রে খবর, আজ ৩টে পর্যন্ত ৫৩.৯৫ শতাংশ ভোট পড়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ভোট পড়ল ৬৪.৪২%। অপেক্ষা শুধু মঙ্গলবার। আগামীকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি ব্যালটে এক সঙ্গে গণনা হবে। ফলে দিন গড়িয়ে রাত গড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে গ্রাম বাংলার ক্ষমতা কার হাতে থাকবে তা স্পষ্ট হবে মঙ্গলবার বেলা গড়ালেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+