Bengal Panchayat Election Result 2023: আক্রান্ত বিজেপি বিধায়ক, পুলিশের সঙ্গে বচসার সময় অসুস্থ সাংসদ

West Bengal Panchayat Election Result 2023: ভোট গণনার দিনেও সন্ত্রাস অব্যাহত! আক্রান্ত হলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। ভোট গণণা কেন্দ্রের বাইরে শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর গাড়ি সহ সমর্থকের গাড়ি ও বাইক ভাংচুরের অভিযোগ।

ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এমনকি ব্যাপক ইটবৃষ্টি হয় বলেও অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মী আহত হয়েছে। যদি কোনও রকমে রক্ষা পেয়েছেন বিজেপি বিধায়ক। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শালতোড়া নেতাজি কলেজ সংলগ্ন এলাকায়।

Bengal Panchayat Election Result 2023

বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর অভিযোগ, এদিন শালতোড়া নেতাজি কলেজ ভোট গণণা কেন্দ্রের ৪০০ মিটার দূরে বিজেপির তরফে ক্যাম্প অফিস খোলা হয়েছিল। আর সেখানেই স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বসেছিলেন বিধায়ক চন্দনা। আর সেখানেই হঠাত করেই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। এমনকি পুলিশের উপস্থিতিতেই এই হামলা হয় বলে দাবি বিজেপি কর্মীদের। এমনকি বিজেপি বিধায়কের গাড়ি সহ অন্য গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেও জানানো হয়েছে।

অন্যদিকে পুলিশের সন্মগে তর্কাতর্কিতে অসুস্থ হয়ে পড়লেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। গণনা কেন্দ্রে ভোট লুঠের অভিযোগ। আর সেই অভিযোগ পাওয়া মাত্র নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ে পৌছন সাংসদ। সেখানেই স্ট্রং রুম খোলা হয়েছে। স্ট্রং রুমের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকলেও তা সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। এমন কি গণনা কেন্দ্রে অবাধে ভোট লুঠ হয় বলে অভিযোগ বিজেপির।

আর এরপরেই ওই স্কুলে পৌছে যান বিজেপি সাংসদ। আর সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আর তর্কাতর্কি চলাকালিন হঠাত করেই জ্ঞান হারিয়ে ফেলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। দ্রুত তাঁকে কোলে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় সুরক্ষায় থাকা কেন্দ্রীয় জওয়ানরা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, সাংসদ অসুস্থ হওয়ার জন্যে দায়ী পুলিশই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+