West Bengal Panchayat Election 2023: শনিবার বড় পরীক্ষায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। গত প্রায় ৩১ দিন একাধিক ঘটনা প্রবাহের মধ্যে দিয়েছে বাংলা। একের পর এক জায়গাতে অশান্তির ঘটনা ঘটেছে। ভোটের আগেই ১৮ জনের মৃত্যু হয়েছে বাংলায়।
এই অবস্থায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কড়া মন্তব্যের মধ্যে পড়তে হয়েছে কমিশনারকে। এমনকি কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ে কমিশন। শুধু তাই নয়, চাপ নিতে না পারলে কমিশনার পদ থেকে রাজীব সিনহাকে সরে যাওয়ার কথাও বলে হাইকোর্ট। একের পর এক ঘটনার মধ্যে ফাইনাল পরীক্ষাতে কমিশন। পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় খবরে তাজা আপডেট-
Jul 08, 2023, 11:25 pm IST
কুলতলিতে ভোট কেন্দ্রের কাছে পিটিয়ে খুন
পঞ্চায়েত নির্বাচনে ভোটের বলি আরো এক। পিটিয়ে মাথা থেতলে খুন করা হলো এক ব্যক্তিকে।
পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রাজ্যে গণতন্ত্র রক্ষার দাবি
Jul 08, 2023, 6:49 pm IST
নির্বাচন নিয়ে প্রশ্ন অধীরের
নির্বাচনে হিংসা নিয়ে প্রশ্ন তুলে অধীর চৌধুরী বলেছেন, এই নির্বাচনেক কী দরকার ছিন?
Jul 08, 2023, 6:24 pm IST
নাড্ডার ফোন শুভেন্দু
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন ডেপি নাড্ডা
Jul 08, 2023, 5:36 pm IST
কমিশনের আজব সাফাই
কে কাকে গুলি করবে, কাকে মারবে, তা কেউ বলতে পারে না, বললেন রাজীব সিনহা
Jul 08, 2023, 5:07 pm IST
মাত্র তিনজনের মৃত্যু!
সকাল থেকে একের পর এক খুন! তথ্য বলছে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে বাংলায়। কিন্তু কমিশনার রাজীব সিনহা জানাচ্ছেন, ভোটের দিন রাজ্যে তিন জনের মৃত্যু হয়েছে। তবে আইনশৃঙ্খলা পুলিশের দেখার কথা বলে জানিয়েছে কমিশনার।
Jul 08, 2023, 4:57 pm IST
ভোটের শেষ বেলায় দেদার ছাপ্পা
ভোটের শেষ বেলায় দেদার ছাপ্পা! একাধিক বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগ। শাসক-বিরোধী উভয় দলের বিরুদ্ধে এই অভিযোগ,
#WATCH | West Bengal Panchayat election | Stone pelting and hurling of bombs reported at booth numbers 25 and 26 in Nagharia area of English Bazar in Malda district. Police personnel present at the spot. Injuries reported. pic.twitter.com/VyHrze28aI
ফের উত্তপ্ত আউশগ্রাম।ভোটের দিন সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনায় ১ব্লকের দিগনগর ২ পঞ্চায়েতের লক্ষীগঞ্জ গ্রামে।এই ঘটনায় আহত হয়েছেন বেষকয়েকজন।গুরুতর আহত সিপিএম সমর্থক মাতাল মুর্মু(২৮) স্থানীয়রা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান।
Jul 08, 2023, 4:16 pm IST
কড়া ভাষায় অমিত মালব্যকে আক্রমণ
রাজ্যজুড়ে অশান্তি! বিজেপির কেন্দ্রীয় নেতাকে তীব্র আক্রমণ তৃণমূল নেতা দেবাংশুর
In Dinhata, @BJP4Bengal goons unleashed gunfire in broad daylight, using bombs to disrupt the electoral process. Mr @amitmalviya, care to comment on that?
It is perplexing to witness the inefficiency of the central forces. The blood of our 6 party workers is on BJP's hands. https://t.co/Xz4TcU4FQG
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) July 8, 2023
রণক্ষেত্র নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। শূন্যে গুলি চালিয়েছে বাহিনী।
Jul 08, 2023, 3:26 pm IST
ব্যাপক বিক্ষোভ কংগ্রেসের!
রাজ্যেজুড়ে ভোট সন্ত্রাস। প্রশ্নের মুখে নিরাপত্তা। এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
Jul 08, 2023, 3:13 pm IST
সময় যত বাড়ছে তত উত্তেজনা ছড়াচ্ছে!
বুথের সামনে পড়ে আছে বোমা! গোয়ালপোখর ২ নম্বর ব্লকের ১০ নম্বর বুথে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষে গুরুতর জখম হয় বিদ্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শাহেনশা
#WATCH | West Bengal panchayat election | Spot where a clash erupted between Congress and TMC workers and bombs were hurled.
ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে বহিরাগতদের জমায়েত। পুলিশ র্যাফ তারা করে এলাকা ফাঁকা করলো। আটক করা হয় কয়েকজনকে।
Jul 08, 2023, 2:52 pm IST
দুপুর দুটো পর্যন্ত ভোটের হার
দুপুর দুটো পর্যন্ত ভোটের হার ৩৬ শতাংশ। অন্যদিকে কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার রাজ্য যুবমোর্চা সভাপতি ড. ইন্দ্রনীল খাঁ। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও ৩০ জন বিজেপি যুবমোর্চা কার্যকর্তা
Jul 08, 2023, 2:41 pm IST
গনতন্ত্রের উৎসবে পুকুরে ব্যালট বাক্স!
প্রশ্ন মুখে পঞ্চায়েত নির্বাচন। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু বাংলায়। ব্যালট বাক্স পড়ল পুকুরে।
#WATCH | West Bengal panchayat election | Residents of Dhamsa in Hooghly throw two ballot boxes in a pond allegedly after scuffle between TMC and BJP workers at a polling booth. The residents allege that Central forces were not deployed at the centre. pic.twitter.com/VIQ2FPhUfw
ভোট দিতে যাওয়ার সময় কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমার হামলা চালানো হয়। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী ব্যাংকের সামনে।
গঙ্গারামপুরের জয়দেবপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ব্যাপক ছাপ্পা ভোট ঘটনাস্থলে আসতেই সুকান্ত মজুমদারকে ঘিরে বাহিনীর একমাত্র জওয়ান হাতজোড় করে দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার আবেদন
Jul 08, 2023, 1:58 pm IST
সকাল ন'টা পর্যন্ত পাহাড়ে ভোটের হার
দার্জিলিং পুলবাজার: ৫.৪০%,
জোরবাংলো -সুখিয়াপকড়ি: ৯.০৮%,
কার্শিয়াং: ৭.৫১%,
মিরিক: ৮.৪১%,
রংলি রংলিওট : ৮.৩৭%
সকাল ন'টা পর্যন্ত পার্বত্য অঞ্চলে ভোটদানের সংখ্যা প্রায় ২৮৯৩১
Jul 08, 2023, 1:49 pm IST
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি বিরোধীদের
একের পর এক মৃত্যু। এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে প্রশ্ন বিরোধীদের। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি বিরোধীদের
Jul 08, 2023, 1:37 pm IST
একের পর এক মৃত্যু। দিনহাটাতে আরও একজনের মৃত্যু । বিজেপি কর্মীর মৃত্যুর খবর সামনে আসছে। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু সকাল থেকে। মোট ৩২ জনের মৃত্যু হল বাংলায়।
Jul 08, 2023, 1:28 pm IST
রাজ্যজুড়ে অশান্তি।
রাজ্যজুড়ে অশান্তি। নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভে বিজেপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলই
#WATCH | Amid incidents of violence during voting for the Panchayat election across the state, workers of West Bengal BJP protest outside the State Election Commission office in Kolkata. pic.twitter.com/xHcfOOWn54
একের পর এক খুন। নওদায় খুন আরও এক কংগ্রেস কর্মী। একদিনে মৃতের সংখ্যা ১১।
Jul 08, 2023, 1:08 pm IST
একের পর এক মৃত্যু
২০১৮ এর নির্বাচনকে ছাপিয়ে যাচ্ছে ২৩ এর ভোট! একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। লালগোলা, কাটোয়া সহ আরও এক জায়গাতে মৃত্যুর খবর সামনে আসছে।
Jul 08, 2023, 1:03 pm IST
বিস্ফোরক শুভেন্দু অধিকারী
আমি বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মন্ত্রিত্ব ছেড়ে এসেছি। সেই লক্ষ্যে অবিচল। কালীঘাট চলো, যতই গুলি চলুক, ইটগুলো খুলে নিয়ে আসি। আমিও যাব। দিল্লির কে কী ভাবল তা নিয়ে ভাবি না।
Jul 08, 2023, 12:50 pm IST
নির্বাচন কমিশনে বিএসএফের আধিকারিকরা
সকাল থেকে নিজের দফতরেই ছিলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোটের প্রায় চার ঘন্টা পর তিনি আসেন। এরপরেই বাহিনী নিয়ে আলোচনা হল। এলেন বিএসএফের আধিকারিকরা।
#WATCH | Kolkata | BSF IG S.C. Budakoti arrives at the West Bengal State Election Commission to meet the Election Commissioner. pic.twitter.com/sVSGmWcu3s
বাঁচান ভোট করাতে পারছি না বলছে পুলিশ-প্রিসাইডিং অফিসার। বিজেপি সভাপতির কাছে কাতর আর্জি।
READ MORE
10:19 PM, 7 Jul
অশান্তির আবহেই গ্রাম বাংলার ভোট।
অশান্তির আবহেই গ্রাম বাংলার ভোট। ইতিমধ্যে সমস্ত বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। পৌঁছে গিয়েছেন সুরক্ষা কর্মীরা।
10:20 PM, 7 Jul
ভ্রাম্যমান রাজ ভবন
সকাল ছটা পনেরোতে ভ্রাম্যমান রাজ ভবন বেরোবে রাজভবন থেকে । রাজ্যপাল এবং সমস্ত রাজভবনের গুরুত্বপূর্ণ আধিকারিকরা থাকবেন।
10:24 PM, 7 Jul
কতগুলি গ্রাম পঞ্চায়েতে ভোট
শনিবার ৩৩১৭ টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে। ৫৮,৫১৩ টি নির্বাচন কেন্দ্রে ভোট নেওয়া হবে। ৩৪১ টি পঞ্চায়েত সমিতিতে ভোট হবে। ভোট গ্রহণ কেন্দ্র ৯৭৩০ টি।
10:26 PM, 7 Jul
মোট জেলা পরিষদ ২০ টি
২০ টি জেলা পরিষদে ভোট হবে। ৯২৮ টি ভোট গ্রহণ কেন্দ্র।
10:40 PM, 7 Jul
একাধিক বুথে নেই বাহিনী
বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবি থাকলেও অনেক বুথে তা রাত পর্যন্ত দিতে পারেনি নির্বাচন কমিশন।
10:40 PM, 7 Jul
উত্তপ্ত হলো আউশগ্রাম।
পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সিপিএম সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হলো আউশগ্রাম।
10:41 PM, 7 Jul
উত্তপ্ত হচ্ছে বাংলা
ইসলামপুর থানার লোচনপুর কেশবপুরে বাম-কংগ্রেস জোট ও তৃণমূল সংঘর্ষে গুরুতর জখম ৮ জন।
1:04 AM, 8 Jul
হাতাহাতির জেরে পথ অবরোধ
কাঁথি ১ব্লকের কৃষ্ণচক বুথে ভোট কর্মীদের বিরিয়ানি খাওয়ার দেওয়া কে কেন্দ্র করে উত্তেজনা।
তৃণমূল ও নির্দল সহ গ্রামবাদীদের মধ্যে ঝামেলা হাতাহাতির জেরে পথ অবরোধ কাঁথি খড়্গপুর রাস্তা। এলাকায় উত্তেজনা।
1:05 AM, 8 Jul
দিনহাটায় ফের চলল গুলি
দিনহাটা ১ ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহেশ্বর গ্রামে ফের চলল গুলি। আহত বাম কংগ্রেস জোটে কর্মী। আহত অবস্থায় বর্তমানে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
1:06 AM, 8 Jul
বেআইনি অস্ত্রের খোঁজ
বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কলতলাতে বেআইনি অস্ত্রের খোঁজে এসডিপিও ক্যানিং দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী
6:35 AM, 8 Jul
বেলাগাম সন্ত্রাস রাজ্যজুড়ে!
রাজ্যজুড়ে সারা রাত ধরে বেলাগাম সন্ত্রাস। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছবিটা এক। ব্যাপক উত্তেজনা। প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনী
6:41 AM, 8 Jul
ইসলামপুরে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত, আহত ১৪
ভোটের আগের রাতে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের হাড় এলাকার নতুন পাড়া ও লোচনপুর এলাকার পৃথক দুটি জায়গাতে জোট বনাম বাম কংগ্রেসের জোট সংঘর্ষ গুরুতরভাবে আহত। দুই পক্ষের মিলিয়ে মোট ১৪ জন আহত
6:50 AM, 8 Jul
মৃত এক তৃণমূল কর্মী
ভোটের আগের রাতে মৃত এক তৃণমূল কর্মী। মৃত ব্যক্তির নাম গণেশ দাস।
6:56 AM, 8 Jul
বোমা মেরে খুন
গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী কবিতা বিবির শশুরের বোমা বিস্ফোরণ মৃত্যু হয়। মৃতের নাম
ওয়াসিন শেখ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর উত্তরপাড়া এলাকায়
7:00 AM, 8 Jul
ভোটের আগে একের পর মৃত্যু
ভোটের আগে ২২ জনের মৃত্যু হয়েছে রাজ্যজুড়ে। এই অবস্থায় গোটা দিন কেমন যাবে? তা নিয়ে বাড়ছে আশঙ্কা
7:04 AM, 8 Jul
ছাতা মাথায় দিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা
জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বজরাপাড়া বি এ পি প্রাইমারি স্কুলে শুরু হতে চলেছে ভোট গ্রহণ পর্ব। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে ভোট দিতে এসেছেন সাধারণ মানুষ।।
গোটা রাত ধরে অবাধ সন্ত্রাস। নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে। বাঁশ-লাটঝি মেরে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর প্রবল উত্তেজনা । এমনকি টাকি রোড সকাল থেকে অবরোধ করা হয় বলেও জানা গিয়েছে।
7:50 AM, 8 Jul
সকাল থেকে রাস্তায় রাজ্যপাল
সকাল থেকেই রাস্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। রয়েছেন রাজভবনের আধিকারিকরা।
#WATCH | West Bengal Panchayat election | On his way to a polling booth in Basudebpur of North 24 Parganas, Governor CV Ananda Bose stopped by a few CPI(M) candidates as they share their various issues with him.
হাওড়ার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত। পোদরা জিএসএফপি বিদ্যালয়ে বুথ নং ১০৫, ১০৫এ, ১০৬ এবং ১০৭এ ঠিক সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। নির্বিঘ্নে ভোটগ্রহণ শুরু হলেও চোখে পড়ছে না কোনও কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটদাতারা। দেখা গেল রাজ্য পুলিশ এবং সিভিক পুলিশকে।
8:07 AM, 8 Jul
পোলিং এজেন্টকে গুলি করে খুন
বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুন। ব্যাপক উত্তেজনা।
8:12 AM, 8 Jul
বেশ কিছু জায়গাতে ভোট চলছে শান্তিপূর্ণ ভাবে
সন্ত্রাসের মধ্যেও ভোট চলছে শান্তিপূর্ণ ভাবেই। আর সেই ছবি ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়
#WATCH | Voters standing in a queue outside a polling booth in Murshidabad to cast their vote for West Bengal Panchayat Elections
লাগামছাড়া সন্ত্রাস। একের পর এক মৃত্যু। এই অবস্থায় ভোট শুরুর কিছুক্ষণ পরেই বিবৃতি দিল তৃণমূল কংগ্রেস।
West Bengal Panchayat election | TMC tweets, "...Three of our party workers have been murdered in Rejinagar, Tufanganj and Khargram and two have been left wounded from gunshots in Domkol. West Bengal BJP, West Bengal CPI(M) and West Bengal Congress have been clamouring for the… pic.twitter.com/EDKab59rgs
কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারীতে বিজেপির পোলিং এজেন্ট মহাদেব বিশ্বাসকে গুলি করে হত্যা করার অভিযোগ তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পাশাপাশি বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ।
8:48 AM, 8 Jul
একের পর এক মৃত্যু মুর্শিদাবাদে।
গত ২৪ ঘন্টায় একের পর এক মৃত্যু মুর্শিদাবাদে। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই জেলাতে।
West Bengal | A 52-year-old TMC worker, Sateshuddin Sheikh killed in Khargram of Murshidabad. His body has been brought to a hospital for postmortem.
A Congress worker, Phoolchand was killed during the nomination process for Panchayat election here in Khargram and Governor CV… pic.twitter.com/x31KXr1GVA