West Bengal Panchayat Election 2023: মনোনয়নে উত্তাল বাংলা! 'বিজয় উৎসব' শুরু তৃণমূলের
West Bengal Panchayat Election 2023: সবে মাত্র শুরু হয়ে মনোনয়ন জমা দেওয়ার কাজ! আর তা ঘিরেই রণক্ষেত্র বাংলা (Panchayat Election in Bengal) । বিভিন্ন জায়গা থেকে অশান্তির (Panchayat Election) খবর।
কোথাও বিজেপি প্রার্থীদের মনোনয়নের অভিযোগ তো আবার কোথাও বাম প্রার্থীদের মারধরের অভিযোগ। আর এর মধ্যেই বিজয় উতসবে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। আর সেই ছবি ধরা পড়ল বজবজে। আর যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলেই পরিচিত। কিন্তু কেন এমন উৎসব?

জানা গিয়েছে, তিন দিনে ৩০ প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। আর তা সব তৃণমূলের। আর এরপরেই 'বিজয় উৎসবে' মজেতে ওঠেন স্থানীয় তৃণমূল-নেতা কর্মীরা। একেবারে সবুজ আবিরে নিজেদের মাতিয়ে নিলেন কর্মীরা। পাশাপাশি এলাকার সমস্ত মানুষকে দিলেন মিষ্টিও।
তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে। তৃণমূলই সমস্ত আসনে জিতবে। শুধু তাই নয়, উন্নয়নের কারনে বিরোধীরা মনোনয়নই দিতে পারবে না বলেও কার্যত হুঁশিয়ারি নেতাদের।
আর তা ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। তবে বিডিও জানিয়েছেন, গত কয়েকদিনে কোনও মনোনয়ন জমা পড়েনি। আজ সোমবার একেবারে ত্রিশটি মনোনয়ন একসঙ্গে জমা পড়ল। আর তা সবই তৃণমূলের বলে জানিয়েছেন বিডিও। তবে মনোনয়ন জমা দেওয়া নিয়ে কোনও অশান্তির খবর সামনে আসেনি বলে জানিয়েছেন বিডিও। তবে কড়া ভাষায় শাসকদলকে সমালোচনা করেছে বিরোধীরা।
বাম নেতৃত্বের তাদের দাবি, পিস্তল হাতে ওখানে তৃণমূলের লোকরা দাঁড়িয়ে রয়েছে। সেই সংক্রান্ত ভিডিও রয়েছে। মানুষকে বেছে বেছে বিডিও অফিসে যেতে দেওয়া হচ্ছে বলে দাবি। কার্যত একই সুর বিজেপির। প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে তাঁরা যেন মনোনয়ন জমা না দেয়।
শুধু বজবজেই নয়, একাধিক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। ভাঙড়ে আইএসএফ প্রার্থীকে ভয় দেখানোর অভিযোগ। অন্যদিকে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হল বর্ধমানের পান্ডুয়া। অন্যদিকে নমিনেশনে বাধা তৃণমূলকেই! তবে এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে।

অভিযোগ, এই ঘটনায় আক্রান্ত হয়েছেন মহিলা কর্মাধ্যক্ষ সহ একাধিক তৃণমূল কর্মী। হাওড়ার বালি-জাগাছা ব্লক বিডিও অফিসের ঘটনায় উত্তেজনা। জানা গিয়েছে, রবিবার রাত থেকেই শুরু হয়েছিল গন্ডগোল। ভাঙচুর হয় একাধিক দোকান। ঘটনাস্থলে আসে লিলুয়া থানার বিশাল পুলিশ ও র্যাফ। আর তা ঘিরে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। অন্যদিকে বিজেপিরও নমিনেশন জমা দিতে না পারার অভিযোগ উঠেছে এখানে।












Click it and Unblock the Notifications