West Bengal Panchayat Election 2023: ভোট দিতে গিয়ে একী ঘটনা! একেবারে চমকে উঠলেন তৃণমূল বিধায়ক

West Bengal Panchayat Election 2023: ভোট দিতে গিয়ে খালি হাতেই ফিরতে হল খোদ শাসকদলের বিধায়ক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারুইপুর ব্লকের অন্তর্গত রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। যা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। এমনকি বিষয়টি নিয়ে কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।

West Bengal Panchayat Election 2023: কিন্তু কি হয়েছিল ঘটনা!

আজ শনিবার ভোট দিতে যান তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যান ভোট দিতে। কিন্তু সেখানে জানতে পারেন যে ভোটের তালিকাতেই নাম নেই তাঁর। ওই বুথে আগেও ভোট দিয়েছেন বিভাসবাবু। কিন্তু আজ ভোট দিতে গেলে জানতে পারেন তাঁর নামই নেই।

West Bengal Panchayat Election 2023

আর এই ঘটনার জন্যে বিজেপিকেই দায়ি করেছেন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, পুরো এই ঘটনাটি বিজেপি ষড়যন্ত্র করে করেছে। শুধু বিজেপিই নয়, এর পিছনে বিডিও অফিসের কর্মীদের একাংশ জড়িত আছে বলেও দাবি বিধায়কের।

তিনি বলেন, বিজেপির সঙ্গে আতাঁত করে বিডিও অফিসের কর্মীরা তাঁর নাম তালিকা থেকে কেটে দিয়েছে। তবে এই ঘটনা দুর্ভাগ্যজনক বলেই মন্তব্য করেছেন বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, আমি বুথে এলেও ভোট দিতে পারলাম না। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা।

তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিধায়ক। যদিও বিজেপির তরফে এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে কালিমালিপ্ত করতেই এহেন অভিযোগ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।

West Bengal Panchayat Election 2023

তবে এদিন ভোট না দিতে পারলেও অন্যান্য ভোটাদের ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল বিধায়ককে। এমনকি পর্যাপ্ত নিরাপত্তা নিয়েও ভোটারদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। বলে রাখা প্রয়োজন, ভোট সন্ত্রাসে উত্তাল বাংলা। সকাল থেকে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

শাসক-বিরোধী সমস্ত দলের নেতা-কর্মীরাই এই তালিকায় রয়েছেন। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন উঠছে। একের পর এক বুথে নেই বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+