panchayat election: ১১.৫১ শতাংশ রাজ্যে বাড়ল ভোটার! এপ্রিল-মে'তেই পঞ্চায়েত নির্বাচন
রাজ্যে ফের ভোটের দামামা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এবং বছর ঘুরলেই লোকসভা ভোট। কার্যত ব্যাক টু ব্যাক নির্বাচন। এই অবস্থায় রাজ্যে বিশেষ করে গ্রামে অনেকটাই বাড়ল ভোটারের সংখ্যা।
west bengal panchayat election 2023: বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে! মনে করা হচ্ছে এপ্রিল-মে মাসে ভোট হতে পারে। আর এর মধ্যেই বাড়ল রাজ্যে ভোটারের সংখ্যা। ২০১৮ সালের তুলনায় এবারের পঞ্চায়েত নির্বাচনে অনেকটাই বাড়ল ভোটারের সংখ্যা।
আর তা ১১.৫১ শতাংশ বেশি বলে নির্বাচন কমিশন (State election Commision) সূত্রে জানা যাচ্ছে। প্রায় ৫৮ লক্ষের বেশি বলে জানা যাচ্ছে। বেশির ভাগই ইয়ং ভোটার বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। আর এই নতুন ভোটাররাই আগামিদিনে নির্বাচনে খেলা ঘোরাতে পারে। ফলে শাসক -বিরোধী সবাই নজর থাকে এর উপর।

ভোটার সংখ্যা ৫ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১১৯ জন।
খুব শীঘ্রই রাজ্যে পঞ্চায়েতগুলির মেয়াদ শেষ হতে চলেছে। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে প্রাথমিক কাজকর্ম সারতে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে একাধিক কাজ সারছে কমিশন। আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ পেয়েছে কমিশনের তরফে। আর তাতেই দেখা গিয়েছে যে এবার ভোটার সংখ্যা ৫ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১১৯ জন। কিন্তু আগে এই সংখ্যাটা ছিল ৫ কোটির কিছু বেশি। অর্থাৎ ২০১৮ এর তুলনায় অনেকটাই এবার বেড়ে গিয়েছে ভোটারের সংখ্যা। আর তা বেড়ে হয়েছে ৫৮ লাখ ৫১ হাজার ২১৭ জন। তবে আগামী ১০ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

এপ্রিল কিংবা মে মাসেই পঞ্চায়েত নির্বাচন
পঞ্চায়েত নির্বাচন করতে এখনও রাজ্য সরকারের তরফে কোনও সবুজ সঙ্কেত দেয়নি। তবে রাজ্য নির্বাচন কমিশন কোনও কাজ বাকি রাখছে না। আগামী এপ্রিল কিংবা মে মাসেই পঞ্চায়েত নির্বাচন হতে পারে। এমনটাই ধরে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই যাবতীয় কাজ কমিশন সেরে রাখছে। আর এর মধ্যেই পঞ্চায়েত সংক্রান্ত যাবতীয় তথ্য খসড়া আকারে প্রকাশ করল কমিশন। যেখানে ভোটার ছাড়াও রয়েছে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ সহ সমস্ত তথ্য রয়েছে।

নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের
অন্যদিকে যদিও পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের একটি স্থগিতাদেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও একাধিক আবেদন জানিয়েছেন তিনি। একাধিক দফায় এই মামলার শুনানি হয়েছে। মামলার শুনানিতে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি দেওয়ার উপর স্থগিতাদেশ দেওয়া রয়েছে। যদিও রাজ্য নির্বাচন কমিশন রাজ্য পুলিশেই আস্থা রাখছে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications