Bengal Panchayat Election 2023: বিক্ষিপ্ত ঘটনায় দুঃখপ্রকাশ মমতার, ফ্যাক্ট কমিটি নিয়ে বিজেপিকে তোপ

Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে অবাধ সন্ত্রাস। মনোনয়ন পর্বের ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে রাজ্যের। যা নিয়ে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। অবশেষে ভোট সন্ত্রাস নিয়ে দুঃখপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে সব জায়গাতে নয়, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে বলেই মন্তগব্য তাঁর। একই সঙ্গে ফ্যাক্ট ফান্ডিং কমিটি নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ রাজ্যের প্রশাসনিক প্রধানের। ভোট প্রচারে বেরিয়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি হাঁটুতে একটি ছোট অপারেশনও হয়।

বিক্ষিপ্ত ঘটনায় দুঃখপ্রকাশ মমতার,

ফলে সেভাবে আর ভোট প্রচারে দেখা যায়নি তাঁকে। বাড়িতেই বিশ্রামে ছিলেন মুখ্যমন্ত্রী। প্রায় কয়েক সপ্তাহ পর আজ বুধবার নবান্নে আসেন তিনি। আর সেখান থেকেই ভোট সন্ত্রাস নিয়ে বার্তা দিলেন প্রশাসনিক প্রধান। তাঁর অভিযোগ, কয়েকটি জায়গাতে অশান্তি হয়েছে। কিন্তু গোটা ভারতে বাংলার নাম খারাপ করা হচ্ছে।

এদিন সন্ত্রাস নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় ৭১ হাজার বুথে ভোট হয়েছে। কিন্তু বড়জোর ৭টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে। এমনকি ভাঙড়, ডোমকলের প্রসঙ্গ তুলে ধরেন এদিন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, আমাদের কর্মীর মৃত্যু হয়েছে, আমরা তো জিতিনি। তবে ডোমকল কিংবা ভাঙড়ের ঘটনার জন্যে বিরোধীদেরই দায়ী করেন। পাশপাশি যারা পুকুরে ব্যালট ফেলেছে তারা কেন গ্রেফতার হবে না তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

এক্ষেত্রে কমিশনকেও ছেড়ে কথা বলেননি তিনি। অন্যদিকে ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে অশান্তি তা নিয়েও আক্রমণাত্বক ভুমিকাতে এদিন দেখা যায় প্রশাসনিক প্রধানকে। তিনি বলেন, ওখানে আমরা জিতিনি। ভাঙড়ে বিরোধী দল গণ্ডগোল করেছে। এমনকি বাইরে থেকে লোন এনেও অশান্তি করা হয়েছে বলে এদিন অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তবে পুলিশকে ফ্রি হ্যান্ড নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে রঙ না দেখে ভোট সন্ত্রাসে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও এদিন ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসনিক প্রধান। সাহায্য এবং চাকরির ক্ষেত্রে কোনও দল ভেদাভেদ হবে না।

পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বেশ কিছু আক্ষেপ ধরা পড়ে। তিনি বলেন, আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে!' পাশাপাশি বিজেপির পাঠানো ফ্যাক্ট ফান্ডিং টিম নিয়েও প্রশ্ন তোলেন মমতা। কেন উত্তরপ্রদেশ কিংবা ত্রিপুরাতে টিম যায় না তা নিয়েও প্রশ্ন তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+