Bengal Panchayat Election 2023: বাহিনী নিয়ে বিজ্ঞপ্তি জারি শাহের মন্ত্রকের! শুক্রবার থেকেই রুটমার্চ
West Bengal Panchayat Election 2023: গ্রাম-বাংলার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আপাতত ৩১৫ কোম্পানি বাহিনী বাংলায় পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। ২০১৩ সালের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এররেই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে ( West Bengal Panchayat Election 2023) চিঠি দেয় কমিশন। আর এরপরেই মন্ত্রকের তরফে বাহিনী মোতায়েন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল। আজ শুক্রবারই বাহিনী বাংলাতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে ৩১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আগে ২২ কোম্পানি বাহিনী চেয়ে ( West Bengal Panchayat Election 2023) মন্ত্রককে চিঠি দিয়েছিল কমিশন। সেই মতো বিজ্ঞপ্তিও জারি করা হয়। ভোটের দিন যত এগিয়ে আসবে বাহিনীর সংখ্যাও বাড়বে বলে জানা গিয়েছে। সিআরপিএফের পাশাপাশি ৫০ কোম্পানি বিএসএফ, ৬০ কোম্পানি সিআইএসএফ, ২৫ কোম্পানি আইটিবি, ২০ কোম্পানি আইটিবিপি, ২৫ কোম্পানি আরপিএফকে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
এছাড়াও একাধিক রাজ্য থেকে স্পেশাল ফোর্স পাঠানো হবে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ শুক্রবার ( West Bengal Panchayat Election 2023) থেকেই বাহিনী বিভিন্ন স্পর্শকাতর এলাকাতে মোতায়েনের নির্দেশ ইতিমধ্যে জেলা আধিকারিকদের দেওয়া হয়েছে। যদিও ৮২২ কোম্পানি বাহিনীতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
তাদের দাবি, ২০১৩ সালের থেকে অনেক বেশি এবার ( West Bengal Panchayat Election 2023) ভোটারের সংখ্যা। এমনকি বুথের সংখ্যাও অনেক বেশি। ফলে কীভাবে ৮২২ কোম্পানি বাহিনী দিয়ে অবাধ ভোট সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। এমনকি এই বিষয়ে ফের একবার কলকাতা হাইকোর্টে যাওয়ারও কথা বলেছেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের কথা বলেছে আদালত। আর নির্দেশকে অমান্য করছে কমিশন।
যদিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলার পুলিশের প্রশংসাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ''যে কোনও রাজ্যের পুলিশের থেকে যথেষ্ট দক্ষ বাংলার পুলিশ।' যত খুশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন তাতে কিছু যায় আসে না বলেও মন্তব্য প্রশাসনিক প্রধানের। মানুষ এর জবাব দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications