Panchayat Election 2023: ভোটের দায়িত্বে সিভিক! কেউ খেলছেন মোবাইলে গেম তো কেউ মজে গল্পে

West Bengal Panchayat Election 2023: হাইকোর্টের নির্দেশকে অমান্য করেই বুথের সুরক্ষায় সিভিক ভলেন্টিয়ার! আর সেই ছবি ধরা পড়ল ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায়। শুধু তাই নয়, একদিকে যখন ভোট চলছে অন্যদিকে মোবাইলে গেম খেলতেও দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের।

কীভাবে নির্দেশকে অমান্য করে ভোটের ( West Bengal Panchayat Election 2023) কাজে সিভিল ভলেন্টিয়ারদের মতোয়ান করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

Panchayat Election

পঞ্চায়েত নির্বাচনের কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার নিয়ে প্রথম দিন থেকে আপত্তি তোলে বিরোধীরা। এমনকি সিভিকদের ব্যবহার নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়ায়। যদিও আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে ভোটের কাজে কোনও সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা যাবে না।

আর সেই নির্দেশকে মান্যতা দেয় রাজ্য নির্বাচন কমিশনও। কমিশন জানায়, সিভিক ভলেন্টিয়াররা শুধুমাত্র রাজ্য পুলিশকে সহযোগিতা করবে। আর তা সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং বিভিন্ন জেলার জেলাশাসকদের জানিয়েও দেওয়া হয়।

কিন্তু নির্দেশ থাকলেও অন্য ছবিই ধরা পড়ল ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায়। চুঁচুড়া-মগড়া ব্লকের দেবানন্দপুর। যেখানে সিভিক ভলেন্টিয়াররাই বুথ প্রহরার কাজে। দেখা যাচ্ছে, দেবানন্দপুর হাইস্কুলে চারটি বুথে ভোট গ্রহন চলছে সকাল থেকে। আর সেই বুথে লাইন নিয়ন্ত্রণ করতে দেখা যাচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ারকে।

বাকি তিনজনকে অবশ্য দেখা যাচ্ছে মোবাইলে গেম খেলতেই! ভোটের ডিউটিতে মোবাইল গেল! আর তা শুনে অবশ্য সিভিক ভলেন্টিয়াররা বলছেন ভোটার কম তাই গল্প করছিলাম। তবে গেম নাকি তাঁরা খেলছিলেন না বলেই দাবি।

Panchayat Election

সকাল থেকে উত্তেজনা গোটা রাজ্যজুড়ে। একেবারে লাগামছাড়া সন্ত্রাস চলছে। ২৪ ঘণ্টার মধ্যে গোটা রাজ্যে ৮ জন খুন হয়ে গিয়েছেন। উত্তর থেকে দক্ষিন সর্বত্র বোমা-গুলির শব্দ। জেলায় জেলায় চলছে ছাপ্পা ভোট।

এমনকি বেশ কয়েকটি জায়গাতে ব্যালট বক্সে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ সামনে এসেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়, কিন্তু একাধিক বুথেই নেই বাহিনী। এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+