Bengal Panchayat Election 2023: অবাধ ছাপ্পা-ব্যালট নিয়ে তাণ্ডব, ফের প্রহসনের ভোটের সাক্ষী রইল বাংলা

West Bengal Panchayat Election 2023: এক মাসের তোড়জোড় শেষে শনিবার সম্পন্ন হল পঞ্চায়েতের ভোটগ্রহণ। কমিশন সূত্রে খবর, ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ। তবে ভোট বলে যে স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়ার কথা মনে আসে, এদিন সকাল থেকে সে দৃশ্য ছিল বিরল। বেশির ভাগ জেলা থেকেই প্রবল অশান্তির খবর সামনে এসেছে।

সরেজমিনে খতিয়ে দেখতে, এদিন সকাল থেকে রাস্তায় ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যদিকে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা। বাংলার ভোট পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির জাতীয় স্তরের নেতারাও।

Bengal Panchayat Election

মোট ২০টি জেলায় ত্রিস্তরীয় ও ২ টি জেলায় দ্বিস্তরীয় নির্বাচন হয়েছে। ভোটের আগের রাত থেকে যেভাবে খুন, গুলি আর বোমাবাজির খবর সামনে এসেছে, তাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা।

অনেককেই সকাল থেকে বলতে শোনা গিয়েছে, ভোট দিতে যাব কী করে! শুক্রবার রাত থেকে একের পর এক খুনের অভিযোগ উঠেছে বাংলা জুড়ে।

নদিয়ায় ভোট দিতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে এক ভোটারকে। খড়গ্রাম যেখানে ভোট ঘোষণার পরের দিন মৃত্যু হয়েছিল এক কংগ্রেস কর্মীর, যে খড়গ্রামে ভোটের ২৪ ঘণ্টা আগে ঘুরে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, সেই জায়গাতেও মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। কোচবিহার, দিনহাটা, মালদহ, যেদিকে তাকানো গিয়েছে, সেদিকেই শুধু রক্তের ছবি।

কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় পুলিশ? দিনভর তারই উত্তর খুঁজেছে সাধারণ মানুষ। এদিকে ভোটের সকাল দেখা ছিল না নির্বাচন কমিশনারের। ভোট শুরু হওয়ার তিন ঘণ্টা পর তিনি হাজির হন কমিশনে। তারপর কিছুটা টনক নড়ে।

জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করে কমিশন। ভোট শেষ হওয়ার সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। সন্ত্রাসে যখন ত্রস্ত বাংলা, রক্তের দাগ আর কান্নার শব্দে যখন দমবন্ধ হওয়ার মতো অবস্থা তখন কমিশনার দাবি করেন, রাজনৈতিক কারণে মৃত্যু হয়েছে তিনজনের।

কমিশনের দাবি, ভোটে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। বাকি ৪ জনের মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে তদন্ত করার কথা বলেছেন তিনি। শুধু সন্ত্রাস নয়, অবাধে চলেছে ছাপ্পা। সংবাদমাধ্যমের ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। একের পর এক বুথে পুড়িয়ে দেওয়া হয়েছে ব্যালট। আতঙ্কে কোথাও বাথরুমে লুকিয়ে পড়েছেন প্রিসাইডিং অফিসার, কোথাও নিরাপত্তার অভাবে কেঁদে ফেলেছেন ভোটকর্মী। পুলিশকে ডেকেও সাড়া পাওয়া যায়নি! এমন অভিযোগও উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+