মস্তিষ্কে রক্তক্ষরণ, এসএসকেএম হাসপাতালে ভর্তি নির্মল মাজি
মস্তিষ্কে রক্তক্ষরণ, এসএসকেএম হাসপাতালে ভর্তি নির্মল মাজি
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নির্মল মাজি। প্রবল মাথার যন্ত্রণা নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে তাঁর। মঙ্গলবার অস্ত্রোপচার করা হবে বলে জানা গিয়েছে।

আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজি। চিকিৎসকরা জানিয়েছেন সাবডুয়াল হেমাটোমা নামক রোগে আক্রান্ত হয়েছেন তিনি। যার কারণেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে চলেছে। তাঁর চিকিৎসার জন্য ৮ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিমে রয়েছেন, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, নিউরো সার্জেন, এন্ডোক্রিনোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, ও অ্যানাসথেসিস্ট।
আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। কাজের চাপ বেড়ে যাওয়ায় আরও সমস্যা দেখা দিয়েছিল। তাতেই অসুস্থতা বেড়ে যায় বলে মনে করা হচ্ছে। বিশ্রামের পর্যাপ্ত সময় পাচ্ছিলেন না রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। মঙ্গলবার অস্ত্রোপচারের জন্য তৈরি করা হচ্ছে রিপোর্ট।












Click it and Unblock the Notifications