বিকল্প একমাত্র বামফ্রন্টই, একুশের ভোটে ৩৪ বছরের সাফল্যের খতিয়ান দিয়ে নয়া টার্গেট সেট আলিমুদ্দিনের

বিকল্প একমাত্র বামফ্রন্ট, একুশের বিধানসভা ভোটে ৩৪ বছরের সাফল্যের খতিয়ান দিয়ে নয়া টার্গেট আলিমুদ্দিনে

বাংলার বিকল্প একমাত্র বামেরাই। অনেকটা সেই পুরনো চাল ভাতে বাড়ার মতো। কংগ্রেস গিয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে। আবার বিজেপি আসার হুঙ্কার দিচ্ছে। এসবই সাময়িক মাত্র। বামফ্রন্ট ছাড়া বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কেউ নেই। সেই সত্যিটা বাংলার জনমানসে গেঁথে দিতে ফের উদ্যোগী রাজ্যের কমিউনিস্টরা। ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের পূর্তি উদযাপনে তাই কোমর বেঁধে নেমেছে আলিমুদ্দিন।

বামেরাই একমাত্র বিকল্প

বামেরাই একমাত্র বিকল্প

কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন। তৃণমূল দুর্নীতি আর অপশাসনের রাজত্ব চালাচ্ছে। বিজেপি ধর্মীয় হানাহানির পাঠ পড়াচ্ছে। ভেদাভেদের রাজনীতিতে উস্কানি দিচ্ছে। এই সমূহ জটিল পরিস্থিতিেত একমাত্র বামেরাই রয়েছে সঠিক দিশা দেখানোর জন্য। রাজ্যকে সঠিক পথে এগিয়ে নিয়ে গিয়ে শান্তি পুনরায় স্থাপন করতে পারে একমাত্র বাম ফ্রন্টই। তাই বামফ্রন্ট ছাড়া বিকল্প নেই বাংলার মানুষের কাছে।

৩৪ বছরের বাম শাসনের পূর্তি

৩৪ বছরের বাম শাসনের পূর্তি

১৯৭৭ সালের ২১ জুন রাজ্যে বামফ্রন্ট শাসনের সূচণা হয়েছিল। একের পর এক দাপুটে এবং দুঁদে কমিউনিস্টের হাত ধরে সেই বামফ্রন্ট শাসন ৩৪ বছর পূর্ণ করেছে। শ্রমিক- মজদুরদের অধিকার রক্ষা থেকে শুরু করে রাজ্যের শিক্ষা কর্মসংস্থানে শৃঙ্খলা তৈরি করা সবটাই হয়েছে সেই ৩৪ বছরের বাম শাসনেই। যেদিন থেকে বদল এসেথে সেদিন থেকে থমকে গিয়েছে রাজ্যের সব উন্নয়ন। তাই উন্নয়নই যদি হয় লক্ষ্য তাহলে বামফ্রন্টই একমাত্র বিকল্প। এমনই দাবি করে ৩৪ বছরের বাম শাসনের পূর্তির সূচনা করেেছন বঙ্গের কমিউনিস্টরা।

একুশের ভোটের প্রচারে সূচণা

একুশের ভোটের প্রচারে সূচণা

৩৪ বছরের বাম শাসনের পূর্তি উদযাপনের মধ্য দিয়েই একুশের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের বামেরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে ৩৪ বছরের বাম শাসনের উন্নয়নের ইতিহাস। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী স্লোগান দিয়েছেন বেঙ্গল নিডস লেফট। সিপিএমের টুইটার অ্যাকাউন্টে ফুটে উঠেছে একের পর এক স্লোগান 'জমি যার লাঙল তার'। তুলে ধরা হয়েছে ৩৪ বছরের বাম শাসনের সাফল্যের খতিয়ান।

জ্যোতি থেকে বুদ্ধ সাফল্যের ৩৪

জ্যোতি থেকে বুদ্ধ সাফল্যের ৩৪

৩৪ বছরে বাম শাসনে একাধিক দুঁদে কমিউনিস্ট নেতার শাসনে চলছে বাংলা। জ্যোতি বুসুর স্বর্ণ যুগ দেখেছে বাংলা আবার বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুর দহনও দেখেছে। যে সিঙ্গুরের হাত ধরে রাজ্যে বাম শাসনের পতনের সূচনা। কিন্তু সেই সিঙ্গুর যে বদলের রাজনীতিতে রুক্ষ জমিতে পরিণত হয়েছে সেটা আবারও চোখে আঙুল দিেয় দেখিয়ে দিয়েছেন বাম নেতারা। আবারও তাই ৩৪ থেকে ৩৫ হওয়ার টার্গেটে কোমর বেঁধে লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের বাম নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+