Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘এই বাংলায় অসমের মতো একটা সরকার দরকার’, ফের রাজ্যকে নিশানা করে মন্তব্য শুভেন্দু অধিকারীর

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোথাবাড়ি যাওয়ার অনুমতি মঙ্গলবার পেয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে। মঙ্গলবার আদালতে মামলার শুনানিতে বিচারপতি শর্ত সাপেক্ষে এই অনুমতি দেন। আগামী ১১ এপ্রিল, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত তিনি মোথাবাড়িতে থাকতে পারবেন বলে জানা যাচ্ছে।

আজ তাঁর আগে নন্দীগ্রামে নিজের গড়েই দলীয় সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাবীর জয়ন্তী উদযাপনের পরই নন্দীগ্রামের মঞ্চে বক্তব্য রাখতে শুরু করেন শুভেন্দু অধিকারী।

suvendu adhikari

বক্তব্যের শুরুতেই, রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "সাংগাঠনিক বৈঠকে ইচ্ছে ছিল ইন্ডোরে বৈঠক রাখব, তা হয়নি মমতা ব্যানার্জীর জন্যে। তিনি প্রধানমন্ত্রীর হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তাই মনে মনে নিজেকে প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন। নিজের মত করেই দিনক্ষণ পরিবর্তন করে নিচ্ছেন"।

এরপরই মুখ্যমন্ত্রীর করা মন্তব্য ধরে পাল্টা আক্রমণ শানান নন্দীগ্রামের বিধায়ক। তাঁর কথায়, "ভারতের সব ভাষা তিনি জানেন। আমি তো শুধু বাংলাটাই জানি। আর সব ভাষায় তিনি নিজের মত জানেন। তাই অভিনন্দনকে নিজের মত করে শুভনন্দন করে নিয়েছেন। এই উনি ভাষা জানেন!"

এরপরই আক্রমণাত্মক ভঙ্গিমায় শুভেন্দু বলেন, "২৬ এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুড়ব, আপনার মন্ত্রীসভাকে জেলে পুড়ব। এরাজ্যে মহিলারা থাকতে চান না আর। এরাজ্যে কোনও সন্তান উচ্চ শিক্ষার জন্যে থাকতে চাইছেন না। কেননা এরাজ্যের মানুষ সুরক্ষিত বোধ করছে না"।

"তাই এমন সরকার আনুন, যাতে রাজ্যের মহিলারা সুরক্ষিত থাকতে পারেন। যাতে মহিলারা নিশ্চিন্তে কর্মক্ষেত্রে কাজ করতে পারেন। যাতে শিশুরা নিশ্চিন্তে খেলাধূলা করতে পারেন। প্রতিশ্রুতি নিন, '২৬-এ এই সরকার আর ফেরত আনা যাবে না"; এদিন কার্যত দলের কর্মী সমর্থকদের এমন ভাবেই অঙ্গীকারবদ্ধ হতে বলেন বিজেপি নেতা।

শুভেন্দুর কথায়, "আপনারাও চান, যে এই বাংলায় অসমের মত একটা সরকার হোক, যেখানে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাবেন অসহায় মানুষরা। বাংলায় স্মরাণার্থীরা আশ্রয় পাক, আর রোহিঙ্গারা বিতড়িত হোক। বাংলায় উত্তরপ্রদেশের মত একটা সরকার তৈরি হোক, যেখানে মুখ্যমন্ত্রীর নামেই অপরাধীরা ভয় পাবে অপরাধ করতে। যোগী সরকারের এনকাউন্টার পদ্ধতিতে, আজ ওই রাজ্য অপরাধমুক্ত হয়েছে। এরাজ্যেও তা প্রয়োজন"।

মূলত, রাজ্যের মানুষদের এখন থেকেই মানসিকতা তৈরি করতে উঠে পড়ে লেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা। ভোটের এখনও বছর খানেক দেরি হলেও, শুভেন্দুর কাছে ভোট দামামা বেজেই গেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+